---Advertisement---

‘ডিম আমাদের মাথায় পড়বে’, অতি উৎসাহী বিজেপি কর্মীদের সতর্ক করলেন শমীক

By Suman Debnath

July 12, 2026 7:40 PM

‘ডিম আমাদের মাথায় পড়বে’, অতি উৎসাহী বিজেপি কর্মীদের সতর্ক করলেন শমীক

---Advertisement---





রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতাদের উপর ডিম ছোঁড়ার প্রবণতা দেখা দিয়েছে। এই ট্রেন্ডকে বলা হচ্ছে, ‘ডিম থেরাপি’। আর এই ডিম ছোঁড়ার জেরে বেশ চাপে পড়ে গিয়েছে তৃণমূল নেতারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ডিম থেকে রক্ষা পেতে কলকাতা হাইকোর্টে মামলা করেছে তৃণমূল কংগ্রেস (কালীঘাটপন্থী)। এই আবহে এবার অতি উৎসাহী বিজেপি কর্মীদের সতর্ক করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। অতি উৎসাহে যেভাবে গেরুয়া রং চারদিকে করা হচ্ছে তাতে বিজেপি নেতাদের উপর ডিম পড়তে পারে বলে সতর্ক করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ।

এদিকে হঠাৎ করে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশের রং বদল করা হয়েছে। একদল যুবক বিজেপি পরিচয় দিয়ে ভিতরে ঢুকে রং বদলে দিয়েছে। সাংস্কৃতিক কেন্দ্রে এমন ‘গৈরিকীকরণে’র বিরোধিতায় সরব হয়েছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্বরা। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে চিঠি দিয়েছেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন, বিভাস চক্রবর্তীরা। এই কাজ বিজেপির কারও নয় বলেই দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে গেরুয়া রং নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আর তাতেই তীব্র প্রতিবাদ করেন শমীক। অতি উৎসাহী বিজেপি কর্মীদের তাই সতর্ক করে শমীক ভট্টাচার্য বলেন, ‘এই মুহূর্তে আমারও বয়স হয়েছে, চুল পাতলা হয়ে গিয়েছে। ডিম খেতে আমি রাজি নই।’

আরও পড়ুন:  কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অন্যদিকে শুধু রং করেই তাঁরা ক্ষান্ত হননি। বরং সামনে রাখা হয়েছে ভারত মাতার প্রতিকৃতি। বাংলার সংস্কৃতির পীঠস্থানকে কেন গেরুয়া রং করা হলো? এই প্রশ্ন তুলতে শুরু করেছেন নাট্যব্যক্তিত্বরা। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব চন্দন সেনের দাবি, ‘৮০ বছরের পুরনো অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে কে বা কারা বিজেপি পরিচয়ে ঢুকে গেরুয়া রং করে দিল। বিজেপি নেতাদের ছবি টাঙিয়ে ব্যবহার করছে ইচ্ছামতো। অথচ শমীক ভট্টাচার্য বাংলার থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত। এটা আমরা মানতে পারি না।’ এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিজেপির রাজ্য সভাপতির কড়া বার্তা, ‘আমি চিঠি পড়েছি। শিল্প-সংস্কৃতি জগতের কোনও দখলদারির পক্ষে বিজেপি নয়। তাই এটা হবে না। কেউ কেউ একটু অতি বিজেপি হয়ে গিয়েছে। তাঁদের পার্টি নিয়ন্ত্রণ করে দেবে।’

আরও পড়ুন:  নিখোঁজ ১৫ মৎস্যজীবীর সন্ধান মিলল বাঘেরচর দ্বীপে

তাছাড়া এই প্রথম দেখা গেল অ্যাকাডেমিতে গেরুয়া রং করা হয়েছে। আর তারপরই বিতর্ক তৈরি হয়েছে। তবে এই নিয়ে কড়া অবস্থান নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। রবিবার কর্মীদের সরাসরি শমীক ভট্টাচার্যের সতর্কবার্তা, ‘যে যেটা পারেন না, সে সেটা করবেন না। আগে অতীতের সরকার কিছু ফেবারিটিজম করেছে। কিন্তু এই সবের পরিবর্তনের জন্যই তো বিজেপি এসেছে। ওই কাজ আমাদের দল শুরু করলে ডিম আমাদের মাথায় পড়বে। আর আমার বয়স হয়েছে, চুল পাতলা হয়েছে, ডিম খেতে আমি রাজি নই। তাই এই কাজ করতে দেব না। এটা যারা করেছে, ভুল করেছে, অন্যায় করেছে। রং বদলের রাজনীতি বিজেপির লক্ষ্য নয়। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের নিজস্ব পরিচিতি আছে।’

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment