---Advertisement---

পহলেগামে মেঘভাঙা বৃষ্টিতে আকস্মিক হড়পা বান, জলমগ্ন হোটেল-বাড়ি

By Suman Debnath

July 12, 2026 11:05 AM

পহলেগামে মেঘভাঙা বৃষ্টিতে আকস্মিক হড়পা বান, জলমগ্ন হোটেল-বাড়ি

---Advertisement---





পহলেগামে ফের বিপদের ডঙ্কা। জম্মু ও কাশ্মীরের পহেলগামে এবার শুরু প্রকৃতির তাণ্ডব। শনিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় পরপর দুটি মেঘভাঙা বৃষ্টি হয়। এর ফলে পহেলগাম ও শাঙ্গুসের একাধিক জায়গায় আচমকাই হড়পা বান নেমে আসে। হড়পা বানে অনেক হোটেলের ভিতরে জল ঢুকে যায়। এতে অন্তত ৬টি হোটেল ও একাধিক বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামের আওওরা ও দেহওয়াথুতে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। প্রাথমিকভাবে মেঘভাঙা বৃষ্টির কারণে সেখানে বৃষ্টি শুরু হয় বলে মনে করা হচ্ছে। এর জেরে আওওরা নালায় হড়পা বান নেমে আসে। এরপরেই অন্তত ৬টি হোটেলে সেই জল ঢুকে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। সেই হোটেলগুলিতে থাকা পর্যটকদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি আশেপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

শাঙ্গুসে মেঘভাঙা বৃষ্টির কিছুক্ষণের মধ্যেই পহেলগাম এলাকাতেও মেঘভাঙা বৃষ্টি হয়। প্রবল বৃষ্টিতে লিডার নদী এবং সংলগ্ন ছোট খাল ও নালাগুলিতে দ্রুত জল বাড়তে শুরু করে। প্রশাসন সূত্রের খবর, আওওরা নালায় আকস্মিক জল বাড়তে শুরু করলে সংশ্লিষ্ট সব দপ্তরকে সতর্ক করা হয়। ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। যাতে পরিস্থিতির উপরে নজর রাখার পাশাপাশি প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

আরও পড়ুন:  সোনমের অনশন ১৮ দিনে, ফোনে পাশে মমতা, উদ্বেগ বাড়াচ্ছে শারীরিক পরিস্থিতি

পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় জেলা প্রশাসন দ্রুত সব সংশ্লিষ্ট দপ্তরকে হাই অ্যালার্টে রেখেছে। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী কয়েক দিন জম্মু ও কাশ্মীরের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস, আকস্মিক বন্যা এবং মেঘভাঙা বৃষ্টির আশঙ্কা থাকায় প্রশাসন হাই এলার্ট জারি করা হয়েছে।



---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment