---Advertisement---

লাক্স কোজির মেগা লগ্নির শিলান্যাসে মুখ্যমন্ত্রী, ৯ হাজার কর্মসংস্থানের দাবি

By Suman Debnath

July 11, 2026 8:40 PM

লাক্স কোজির মেগা লগ্নির শিলান্যাসে মুখ্যমন্ত্রী, ৯ হাজার কর্মসংস্থানের দাবি

---Advertisement---





ডানকুনিতে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের কারখানা সম্প্রসারণে ৬০০ কোটি টাকার বিনিয়োগের ভিত্তিপ্রস্তর স্থাপন হল শনিবার। এদিন সংস্থার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন , এই প্রকল্প চালু হলে প্রায় ৯ হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং বছরে প্রায় ১ হাজার কোটি টাকা রাজস্ব রাজ্যের কোষাগারে আসবে।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, শিল্পে বিনিয়োগ বাড়াতে পারলে রাজ্যের রাজস্বও বাড়বে এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে। তাঁর কথায়, বর্তমানে প্রায় ১ কোটি বাঙালি শ্রমিক ভিনরাজ্যে কাজ করেন। নতুন শিল্প স্থাপিত হলে তাঁদের অনেকেই পশ্চিমবঙ্গে ফিরে আসার সুযোগ পাবেন। পাশাপাশি তিনি দাবি করেন, শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে আইনশৃঙ্খলার উন্নতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে পশ্চিমবঙ্গ আবার দেশের অন্যতম বিনিয়োগ-আকর্ষণকারী রাজ্যে পরিণত হবে। শিল্পের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও বেকারত্বের ক্ষেত্রেও পরিবর্তনের আশ্বাস দেন তিনি। মঞ্চ থেকেই ডবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে ‘ত্রিশক্তি’ কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:  আগামী দু’সপ্তাহ রাজ্যজুড়ে বিশেষ অভিযান চলবে, কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে গোমাতার সেবা করেন শুভেন্দু অধিকারী। পরে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডির উপস্থিতিতে দ্বিতীয় ইউনিটের শিলান্যাস হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

শিল্পমন্ত্রী তাপস রায় এদিন বলেন, পশ্চিমবঙ্গে শিল্পের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অতীতে বহু শিল্পপতি রাজ্য ছেড়ে চলে গিয়েছিলেন। প্রয়োজন হলে তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ফের বাংলায় বিনিয়োগে উৎসাহিত করা হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিল্পায়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার আশ্বাসও দেন তিনি। তাঁর কথায়, শিল্প গড়ে উঠলে পরিযায়ী শ্রমিকদেরও অন্য রাজ্যে কাজের জন্য যেতে হবে না।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যে আরও বেশি বিনিয়োগ টানাই সরকারের অন্যতম লক্ষ্য। তাঁর দাবি, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রসারের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধির দিকেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকা কারখানাগুলি পুনরায় চালুর উদ্যোগও নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:  মেডিকেল কলেজে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন, সরকারি কর্মচারীদের আন্দোলনের ভূয়সী প্রশংসা শমীকের

লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডি এদিন বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তাঁর দাবি, বহু শিল্পপতি এখন বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, তাঁদের পরিবারের তিন প্রজন্মের স্বপ্ন এদিন বাস্তবায়িত হয়েছে। বাংলার বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে তিনি ‘একশো শতাংশ আশাবাদী’ বলেও মন্তব্য করেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment