---Advertisement---

বাংলাদেশে কাশ্মীরের ভুল মানচিত্র প্রদর্শনে তীব্র আপত্তি ভারতের

By Suman Debnath

July 11, 2026 8:10 PM

বাংলাদেশে কাশ্মীরের ভুল মানচিত্র প্রদর্শনে তীব্র আপত্তি ভারতের

---Advertisement---





বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি আন্তর্জাতিক সেমিনারে প্রদর্শিত উপমহাদেশের মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়। মঞ্চে বক্তৃতা চলাকালীন বিষয়টি নজরে আসতেই প্রকাশ্যে আপত্তি জানান বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা কুমারী ঝা। তাঁর প্রতিবাদের জেরে সভার মধ্যেই শুরু হয়ে যায় আলাপ-আলোচনা।
শুক্রবার বাংলাদেশ সরকারের থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বা বিআইআইএসএস-এর উদ্যোগে ঢাকায় ‘রিবিল্ডিং ট্রাস্ট, রিনিউইং রিজিওনাল ইন্টিগ্রেশন: পাথওয়েজ ফর রিভাইটালাইজিং সার্ক’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রাক্তন হাই কমিশনার আহমেদ তারিক করিম, বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-সহ একাধিক কূটনীতিক ও নীতি নির্ধারণকারীরা।

আরও পড়ুন:  ১২ হাজার পুলিশ, ড্রোনে নজরদারি, পুরীর রথযাত্রা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা

বক্তৃতার সময় প্রদর্শিত একটি মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে ভারতের পরিবর্তে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়। বিষয়টি নজরে আসতেই পূজা কুমারী ঝা বক্তব্য থামিয়ে বলেন, ‘এখানে ভারতের যে মানচিত্র দেখানো হয়েছে, তাতে ভুল রয়েছে। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই মানচিত্রটি সঠিক নয়।’

জবাবে আহমেদ তারিক করিম জানান, ওই মানচিত্রটি শুধুমাত্র উপস্থাপনার সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে। সেটি প্রকৃত আন্তর্জাতিক সীমান্ত বোঝানোর উদ্দেশ্যে তৈরি হয়নি। তবে সেই ব্যাখ্যা মেনে নিয়েও ভারতীয় কূটনীতিক স্পষ্ট করেন, জম্মু ও কাশ্মীরকে ভুলভাবে দেখানো হয়েছে বলেই তিনি আপত্তি তুলেছেন। পরে তাঁর পরিচয় জানার পর করিম বলেন, বিষয়টি নথিভুক্ত করা হয়েছে এবং তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

আরও পড়ুন:  যোগ গোটা বিশ্বকে এক করেছে, আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা মোদির!

ঘটনার ভিডিওটিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ভারতীয় কূটনীতিকের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের মানচিত্র নিয়ে অতীতেও আন্তর্জাতিক স্তরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। ভারতের সরকারি অবস্থান বরাবরই স্পষ্ট—জম্মু ও কাশ্মীর এবং পাক-অধিকৃত কাশ্মীর-সহ সমগ্র অঞ্চলই ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। সেই অবস্থানেই অনড় থেকে ঢাকার মঞ্চে প্রদর্শিত মানচিত্রের বিরুদ্ধে প্রকাশ্যেই আপত্তি জানালেন ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment