---Advertisement---

এনআরেসে ছাত্র বিক্ষোভ – Dainik Statesman

By Suman Debnath

July 11, 2026 6:00 PM

এনআরেসে ছাত্র বিক্ষোভ – Dainik Statesman

---Advertisement---





হাসপাতালের মধ্যে কোনও রাজনৈতিক দলের সংগঠনের কার্যালয় থাকবে না। এই দাবি তুলে নীলরতন মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অফিসে বিক্ষোভ দেখালেন ডাক্তারি পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, হাসপাতাল চত্বরের ভিতরে থাকা একটি ঘর ৪ মে-র পরে আচমকা গেরুয়া রং করা হয়েছে। প্রতিনিয়ত সেখানে ভিড় করছেন বহিরাগতরা।

হাসপাতালের মধ্যে কোনও রাজনীতি চলবে না দাবি তুলে ওই কার্যালয়ের দেওয়ালে ‘নো-পলিটিক্স অ্যাট এনআরএস’ লিখে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারী পড়ুয়ারা। সূত্রের খবর, এক সময় ওই ঘরটি ছিল পাম্প হাউস। তবে, দীর্ঘ দিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার পরে তাতে নীল-সাদা রং করে কার্যালয় বানিয়েছিল তৃণমূল সমর্থক কর্মচারীরা। তার পরে পালাবদলের পরে সেটি দখল করে বিজেপি।

আরও পড়ুন:  দ্বিতীয়বার বদল তদন্তকারী অফিসার, বারুইপুর গণধর্ষণ-খুন কাণ্ডে নয়া মোড়

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment