---Advertisement---

আবারও কোভিডে মৃত্যু, ফের লকডাউন?

By Suman Debnath

July 11, 2026 4:55 PM

আবারও কোভিডে মৃত্যু, ফের লকডাউন?

---Advertisement---





ফের করোনা! আবার মৃত্যু! হ্যাঁ ঠিক এটাই ঘটেছে। অন্ধ্রপ্রদেশের কুডুপা জেলায় ফের কোভিড ১৯ এ ২ জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে।  সেই সঙ্গে আরটিপিসিআর পরীক্ষায় আরও চারজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সতর্ক হয়েছে জেলা প্রশাসন। পালা করে চলছে নজরদারিও।

স্বাস্থ্য দফতর জানিয়েছে আক্রান্ত চারজনের মধ্যে তিনজনের গুরুতর উপসর্গ নেই। তাদের বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।  অপর একজনের হালকা শ্বাসকষ্ট রয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও একাধিক জেলাতে রয়েছে আক্রান্ত।

প্রশাসনের তরফে জানা গিয়েছে, আক্রান্তরা সকলেই আগে কোভিডের দুটি টিকা নিয়েছিলেন। তাদের মধ্যে একজন বুস্টার ডোজও নিয়েছিলেন।  বিশেষজ্ঞরা জানিয়েছে টিকা গুরুতর অসুস্থতার ঝুঁকি কমিয়ে দেয়। তবে সময়ের কারণে এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে পারে। সেই সঙ্গে নতুন ভ্যারিয়েন্ট এলে টিকা নেওয়া ব্যক্তিরাও আক্রান্ত হতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  বাংলাদেশে কাশ্মীরের ভুল মানচিত্র প্রদর্শনে তীব্র আপত্তি ভারতের

যে দুজনের মৃত্যু হয়েছে তাদের আগে থেকে সমস্যা ছিল বলে জানা গিয়েছে। একজন ৬০ বছর বয়সী। তাকে তিরুপতি থেকে ভেলোরের সিএম সি হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে পরীক্ষায় জানা যায় তিনি করোনা আক্রান্ত ছিলেন।  দ্বিতীয় জনের বয়স ৪৩ বছর। তিনিও করোনা আক্রান্ত ছিলেন আর চিকিৎসা চলাকালীন মারা যান।

চিকিৎসকদের মতে বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই করোনা তাদেরকেই আক্রমণ করছে যাদের ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি সমস্যা, সিওপিডি, ক্যানসার রয়েছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।

স্বাস্থ্য দফতর যদিও জানিয়েছে এই মুহূর্তে ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর সামনে আসেনি। তাই আতঙ্কিত হওয়ার কারণ নেই। পাশাপাশি পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। প্রয়োজনে মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে সকলকে। প্রবীণ ব্যক্তি ও ক্রনিক ডিজিজে আক্রান্তদের সতর্ক থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে নিয়মিত হাত ধোয়া, হাঁচি-কাশি হলে মুখ ঢাকা ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের জায়গা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজন না থাকলে ভিড় এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কোনো সমস্যা হলে যাতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  ‘মাতৃত্বকালীন ছুটি মহিলাদের অধিকার’ জানিয়ে দিল হাইকোর্ট

তবে এই মুহূর্তে লকডাউনের কোন আশঙ্কা নেই, এমনটা জানানো হয়েছে। তবে এই ঘটনা বুঝিয়ে দিয়েছে কোভিড ১৯ এখনও বিদায় নেয়নি। তবে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া বুদ্ধিমানের কাজ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment