---Advertisement---

পাঁচ বছরের সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা

By Suman Debnath

July 11, 2026 2:10 PM

পাঁচ বছরের সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা

---Advertisement---

পাঁচ বছরের সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা

ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী।

স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাতে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার লাকি আক্তার নলছিটি উপজেলার হারিকেলি এলাকার আজিজ মোল্লার মেয়ে।

সম্প্রতি নলছিটি শহরের বাসিন্দা আদম আলীর ছেলে সাইদুল ইসলামের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার রাতে লাকি আক্তার তার পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে নলছিটি ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। পরে মা ও মেয়েকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। কিছুদিন আগে তিনি স্বামীকে তালাক দেন। এরপর সাবেক স্বামী মেয়েকে নিজের কাছে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিচ্ছিলেন। এ কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি করেন।

তবে সাইদুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘লাকি তার বাবার পরিবারের সঙ্গেই থাকেন। প্রায় ২০ দিন আগে আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। গত তিন মাস ধরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। কেন তিনি এমন ঘটনা ঘটাতে গেলেন, তা আমার জানা নেই।’

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জান বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

‘গত সরকারের আমলে শিল্পবান্ধব পরিবেশ নষ্ট হয়েছে’, বিশ্বের বৃহত্তম ওয়ার্ডরোবের উদ্বোধন করে তোপ মুখ্যমন্ত্রীর

‘গত সরকারের আমলে শিল্পবান্ধব পরিবেশ নষ্ট হয়েছে’, বিশ্বের বৃহত্তম ওয়ার্ডরোবের উদ্বোধন করে তোপ মুখ্যমন্ত্রীর

ওড়িশায় উদ্ধার হওয়া ৫ ওরাংওটাং শাকব পাচারের স্বীকার, আশঙ্কা ইন্দোনেশিয়ার

ওড়িশায় উদ্ধার হওয়া ৫ ওরাংওটাং শাকব পাচারের স্বীকার, আশঙ্কা ইন্দোনেশিয়ার

ব্যবসায়ী হত্যাকাণ্ডে গ্রেপ্তার কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট-মহিলা সিভিক ভলান্টিয়ার

ব্যবসায়ী হত্যাকাণ্ডে গ্রেপ্তার কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট-মহিলা সিভিক ভলান্টিয়ার

প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে, চার্লস পরকীয়ার কথা টিভিতে স্বীকার করার দিন ডায়ানা এই ড্রেস পরেছিলেন

প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে, চার্লস পরকীয়ার কথা টিভিতে স্বীকার করার দিন ডায়ানা এই ড্রেস পরেছিলেন

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেপ্তার কংগ্রেস নেতা, মুখ্যমন্ত্রীর নির্দেশে মাঝরাতে অপারেশন

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেপ্তার কংগ্রেস নেতা, মুখ্যমন্ত্রীর নির্দেশে মাঝরাতে অপারেশন

ব্রিকস সম্মেলন ঘিরে নিরাপত্তা জোরদার, সমাজমাধ্যমে নজরদারি, হঠাৎ বিক্ষোভ নিয়ে সতর্কতা জারি

ব্রিকস সম্মেলন ঘিরে নিরাপত্তা জোরদার, সমাজমাধ্যমে নজরদারি, হঠাৎ বিক্ষোভ নিয়ে সতর্কতা জারি

No comments to show.

Leave a Comment