---Advertisement---

১৮ জুলাই দু’দিনের বঙ্গ সফরে ফের অমিত শাহ

By Suman Debnath

July 11, 2026 10:45 AM

১৮ জুলাই দু’দিনের বঙ্গ সফরে ফের অমিত শাহ

---Advertisement---





ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয় বার তিনি পশ্চিমবঙ্গে আসছেন। এর আগে ৬ জুলাই তিনি এসেছিলেন। এবার আগামী ১৮ জুলাই ফের রাজ্যে পা রাখবেন তিনি। দু’দিনের এই সফরে শিল্প এবং সাংগঠনিক, দুই ক্ষেত্রেই একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

 

সূত্রের খবর, ১৮ জুলাই হাওড়ার সাঁকরাইলে আমুলের নতুন দই উৎপাদন কারখানার উদ্বোধন করবেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার শিল্পয়নকে অগ্রাধিকার দেওয়ার পর একাধিক সংস্থা পশ্চিমবঙ্গে বিনিয়োগে এগিয়ে এসেছে বলে প্রশাসন সূত্রে খবর। সেই ধারাবাহিকতায় আমুলের এই প্রকল্পকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  উচ্চশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন চিকিৎসক হরেকৃষ্ণ বেরা

 

সাঁকরাইলে গড়ে ওঠা এই দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রকে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে সংস্থার দাবি। উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহের পাশাপাশি উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়ের। কারখানাটি চালু হলে এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেই আশা করা হচ্ছে।

 

১৯ জুলাই সফরের দ্বিতীয় দিনে মূলত দলীয় সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাজনৈতিক কৌশন নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি দলের বিধায়ক ও সাংসদদের সঙ্গেও পৃথক বৈঠকের সম্ভাবনা রয়েছে। নির্ধা নির্ধারিত কর্মসূচি শেষ করে ওই দিনই বিকেলে দিল্লির উদ্দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন:  ঝালমুড়ি নিয়ে গান এবার শোনা যাবে পঞ্চায়েত মন্ত্রীর কণ্ঠে

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment