---Advertisement---

আজ বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, এরপর ডাকুনিতে কারখানা শিলান্যাস করবেন

By Suman Debnath

July 11, 2026 9:45 AM

আজ বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, এরপর ডাকুনিতে কারখানা শিলান্যাস করবেন

---Advertisement---





আজ বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চারদিনের মাথায় ফের সেখানে যাচ্ছেন। প্রথমে গণপিটুনিতে নিহত অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। এরপর বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, গত মঙ্গলবার ধর্ষণের পর খুন হওয়া এক কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুরে গিয়েছিলেন শুভেন্দু। সেই সময় নির্যাতিতার পরিবারের তরফে এলাকায় একটি পুলিশ ফাঁড়ির জন্য দাবি জানান। সেই দাবির প্রেক্ষিতেই আজ সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন তিনি।

আরও পড়ুন:  লাক্স কোজির মেগা লগ্নির শিলান্যাসে মুখ্যমন্ত্রী, ৯ হাজার কর্মসংস্থানের দাবি

এদিকে, একই দিনে ডানকুনিতে একটি বেসরকারি সংস্থার কারখানার সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস কর্মসূচিতেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যে নতুন বিনিয়োগ এবং শিল্পায়নকে অগ্রাধিকার দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে আদানি গোষ্ঠী-সহ একাধিক শিল্প সংস্থার সঙ্গে রাজ্যে আলোচনা হয়েছে।

সেই প্রেক্ষাপটে ডানকুনির এই কর্মসূচিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনিক ও রাজনৈতিক মহলের একাংশ। ডানকুনি হুগলি জেলার অন্তর্গত। সেই জেলাতেই রয়েছে সিঙ্গুর। শিল্পায়ন নিয়ে রাজ্যের অতীত রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে ডানকুনিতে এই শিল্প সম্প্রসারণ প্রকল্পে মুখ্যমন্ত্রীর উপস্থিতি বিশেষ গুরু পাচ্ছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment