---Advertisement---

অসম বিধানসভায় চালু হিন্দি ভাষা!

By Suman Debnath

July 7, 2026 8:04 PM

অসম বিধানসভায় চালু হিন্দি ভাষা!

---Advertisement---

গুয়াহাটি: অসমিয়া, ইংরেজি, বড়োর পর অসম বিধানসভায় আনুষ্ঠানিকভাবে চালু হল হিন্দি ভাষা। এটি চতুর্থ ভাষার মর্যাদা পেয়েছে। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই জানালেন অসম বিধানসভার স্পিকার রঞ্জিত কুমার দাস। তাঁর দাবি, ‘এই প্রথমবার হিন্দি ভাষাকে বিধানসভায় যুক্ত করা হল। হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা। সেই বিষয়টিকে স্বীকৃতি দিতে এই সিদ্ধান্ত।’ তিনি ঘোষণা করেন,

‘আগামী দিনে বিধানসভার অধিবেশন সম্প্রচারকারী এএলএ টিভির নাম পরিবর্তন করে অসম বিধানসভা টিভি রাখা হবে।’ উল্লেখ্য, বিধানসভার লোগো থেকে বড়ো ভাষা সরানোর অভিযোগ ঘিরে অসমজুড়ে বিতর্ক তুঙ্গে ওঠে। এরইমাঝে হঠাৎ হিন্দির অন্তর্ভুক্তি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

বিধানসভার লোগো থেকে বড়ো ভাষা সরানো হয়েছে। দিনকয়েক আগে এমনই এক খবরকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধে। শুক্রবার বিক্ষোভ দেখায় অল বড়ো স্টুডেন্ট ইউনিয়ন। সরব হয় বড়ো সাহিত্য সভাও। যদিও রবিবারই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশৰ্মা জানান, অসম বিধানসভায় বড়ো ভাষা প্রত্যাহারের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। এটি অসম সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

আরও পড়ুন:  সোনারিতে বিধ্বংসী বন্যায় যুবতীর মৃত্যু

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment