---Advertisement---

বিজেপি আমলেও বদলায়নি ছবি! দীর্ঘদিন ধরে বেহাল মোহনভোগ–আনন্দপুর সড়ক, দুর্ভোগে সাধারণ মানুষ!

By Suman Debnath

July 3, 2026 9:07 PM

---Advertisement---

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উন্নয়নের একাধিক দাবি ও প্রতিশ্রুতি শোনা গেলেও মোহনভোগ থেকে আনন্দপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির চিত্র আজও বদলায়নি। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই রাস্তা যেন এলাকার মানুষের নিত্যদিনের দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

গুরুত্বপূর্ণ এই সড়কের পাশেই রয়েছে মোহনভোগ আরডি ব্লক। নলচর ও মোহনভোগ-সহ বিস্তীর্ণ এলাকার বহু মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। শিক্ষা, চিকিৎসা, সরকারি কাজ কিংবা ব্যবসা-বাণিজ্য—প্রতিটি ক্ষেত্রেই এই সড়কের উপর নির্ভরশীল সাধারণ মানুষ। অথচ দীর্ঘদিন পেরিয়ে গেলেও রাস্তার স্থায়ী সংস্কারে কার্যকর উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়দের প্রশ্ন, বিজেপি সরকার ক্ষমতায় আসার এত বছর পরও কেন গুরুত্বপূর্ণ এই সড়কের দুর্দশা ঘুচল না? উন্নয়নের প্রচারের মাঝে মোহনভোগ–আনন্দপুর সড়কের এই বেহাল ছবি কি প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরে পড়ছে না?

আরও পড়ুন:  শিরোনাম: গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ৩৬ জন সুবিধাভোগীকে গরু বিতরণ।

বেহাল রাস্তার কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী থেকে শুরু করে যানবাহন চালকরা। বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগী নিয়ে যাতায়াতের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

এলাকাবাসীর দাবি, আর প্রতিশ্রুতি নয়—অবিলম্বে মোহনভোগ থেকে আনন্দপুর সড়কের স্থায়ী সংস্কার ও উন্নয়নের কাজ শুরু করতে হবে। এখন দেখার, সাধারণ মানুষের এই দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে প্রশাসন ও বিজেপি নেতৃত্বাধীন সরকার কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment