---Advertisement---

তেলিয়ামুড়া পুর এলাকায় উন্নয়নমূলক কাজ নিয়ে বৈঠক, নেতৃত্বে বিধায়িকা কল্যাণী সাহা রায়।

By Suman Debnath

December 8, 2025 2:19 PM

---Advertisement---

ত্রিপুরা টিভি | তেলিয়ামুড়া, ৮ই ডিসেম্বর: তেলিয়ামুড়া বিধানসভার মাননীয়া বিধায়িকা কল্যাণী সাহা রায়ের পৌরহিত্যে আজ তেলিয়ামুড়া পুর পরিষদ কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। পুর এলাকার বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান শ্রী রূপক সরকার এবং পৌর এলাকার একাধিক বয়োজ্যেষ্ঠ নাগরিক। বৈঠকে মূলত পুর এলাকার রাস্তা, নিকাশি ব্যবস্থা, পানীয় জল, আলোকসজ্জা, পরিচ্ছন্নতা ও অন্যান্য পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বিধায়িকা কল্যাণী সাহা রায় উপস্থিত বয়োজ্যেষ্ঠ নাগরিকদের সাথে পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বলেন এবং পরামর্শ নেন। তিনি বলেন, জনগণের সার্বিক উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্যে পুর পরিষদ ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা হবে। চেয়ারম্যান রূপক সরকার জানান, বিধায়িকার দিকনির্দেশনায় পুর এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প রূপায়িত হচ্ছে এবং আগামী দিনে আরও নতুন প্রকল্প গ্রহণ করা হবে।

আরও পড়ুন:  দক্ষিণ ত্রিপুরা জেলাসভাধিপতি হাত ধরে উদ্বোধন হয় অস্হায়ী কর্মজীবি মহিলা হোস্টেল সখী নিবাস।।।।

বৈঠকে উপস্থিত বয়োজ্যেষ্ঠ নাগরিকরাও নিজেদের অভাব-অভিযোগ ও প্রস্তাব তুলে ধরেন। বিধায়িকা তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। এই বৈঠকের মাধ্যমে তেলিয়ামুড়া পুর এলাকায় উন্নয়নের নতুন গতি আসবে বলে আশাবাদী সাধারণ মানুষ।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment