তেলিয়ামুড়া প্রতিনিধি: পূজার আবহ কাটতে না কাটতেই তেলিয়ামুড়ায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তিপ্রামথা, সিপিআইএম-সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন ৪২টি পরিবারের প্রায় ১২০ জন ভোটার। বৃহস্পতিবার, তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হদ্রাই বিশ্বহরি কমিউনিটি হলে আয়োজিত এক যোগদান সভাকে কেন্দ্র করে এই রাজনৈতিক তৎপরতা দেখা যায়।
এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। তাঁর হাত ধরে নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেওয়া হয় এবং তাঁদের দলে স্বাগত জানানো হয়।
তিপ্রামথা, সিপিআইএম-সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা ৪২টি পরিবারের প্রায় ১২০ জন ভোটারের বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
পূজার মরশুম শেষ হতেই এই যোগদানকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। হদ্রাই এলাকায় এই যোগদানের ফলে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে দলীয় মহলের একাংশ।
তবে এই দলবদল আগামী দিনে তেলিয়ামুড়ার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা নতুন সদস্যদের যোগদানকে সামনে রেখে এলাকায় বিজেপির সাংগঠনিক কার্যকলাপ কতটা জোরদার হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
Leave a Comment