---Advertisement---

MANIPUR: মণিপুরে অস্ত্র লুঠে গ্রেফতার ৪

By Suman Debnath

June 21, 2026 3:45 PM

MANIPUR: মণিপুরে অস্ত্র লুঠে গ্রেফতার ৪

---Advertisement---


নিউজ ডেস্ক : মণিপুরে অস্ত্র লুঠে আরামবাই টেঙ্গল সংগঠনের ৪ সদস্য গ্রেফতার। মার জনগোষ্ঠীর মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার ২, যার মধ্যে রয়েছেন একজন এএসআই।

পঞ্চম আইআরবি ব্যাটেলিয়নের শিবির থেকে অস্ত্র লুঠ

জিরিবামে এক মার জনগোষ্ঠীর মহিলাকে হত্যা

উখরুল পাঞ্জাব ব্যাংকে লুঠ, চার কুকিকে অপহরণ ও হত্যা

নারাইনসেনায় এক সিআরপিএফ জওয়ানকে আক্রমণ এবং

মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়ে আক্রমণের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে এনআইএ, মণিপুর পুলিশ ও সিআরপিএফ।

চূড়াচান্দপুর, ইম্ফল ও উখরুল সহ মণিপুরের বিভিন্ন জায়গা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, জানিয়েছে পুলিশ।
২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি ইম্ফল পূর্ব জেলার চিঙ্গারেল তেজপুরে পঞ্চম রিজার্ভ ব্যাটেলিয়নের (IRB) অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরামবাই টেঙ্গল সংগঠনের চার সদস্যকে। এই চারজনকে গ্রেফতার করা হয়েছে ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর, ইম্ফল পূর্ব এবং থৌবাল জেলা থেকে।

আরও পড়ুন:  হারিয়ে যাচ্ছে আন্তরিকতায় ভরপুর গ্ৰিটিংস কার্ডের অস্তিত্ব! বাড়ছে ডিজিটাল যান্ত্রিকতা!

এনআইএ জানিয়েছে যে এই মামলা প্রাথমিকভাবে করা হয়েছিল লামলাই থানায়, কেন্দ্রীয় সরকারের নির্দেশে ফের এফআইআর করা হয় ২০২৫ সালের ২ জুলাই।

মণিপুরের জিরিবাম জেলায় মার জনগোষ্ঠীর এক মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে, এঁদের মধ্যে পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI)। মার জনগোষ্ঠীর মহিলাকে খুনের আগে ধর্ষণের অভিযোগ ওঠে।
দুজনকেই ধরা হয়েছে ইম্ফল পূর্ব জেলা থেকে। ৩৫ বর্ষীয় এএসআই সালাম দীপক সিনহা মামাং লেইকাইয়ের বাসিন্দা।
এনআইএর দাবি যে ২০২৪ সালের ৭ নভেম্বর মার জনগোষ্ঠীর এক পরিবারে হামলা করা হয়েছিল। এক মহিলাকে ধর্ষণ এবং তাঁর স্বামীকে মারধর করার পর জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় মহিলাকে। তদন্তে এই ঘটনায় আরামবাই টেঙ্গল এবং MANIPUR PEOPLES ARMY যোগাযোগ উঠে এসেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

আরও পড়ুন:  সাত চাঁদ লোকনাথ সেবা মন্দির কমিটির উদ্যোগে আয়োজন করা হয় একদিনের মেঘা স্বাস্থ্য শিবির………,,,,,

এই ঘটনায় প্রাথমিক এফআইআর করা হয়েছিল জিরিবাম থানায়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে এনআইএ ফের এফআইআর করেছিল ২০২৪ সালের ১১ নভেম্বর। দশজনের মধ্যে চারজনকে ধরা হয়েছে উখরুলের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে লুঠ, ৪ কুকিকে অপহরণ ও হত্যা, ২০২৪ সালের ২৭ এপ্রিল নারাইনসেনায় এক সিআরপিএফকে আক্রমণ এবং ২০২৪ সালের ১০ জুন মণিপুরের তৎকালীন মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের কনভয়ে আক্রমণের অভিযোগে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment