---Advertisement---

ডাবল ইঞ্জিন সরকারের আমলেও পানীয় জলের সংকট, মাটির গর্ত খুঁড়ে জল তুলতে বাধ্য পেরাতিয়ার বাসিন্দারা!

By Suman Debnath

May 31, 2026 11:22 AM

---Advertisement---

উদয়পুর, ৩১ মে: কেন্দ্রে ও রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার চললেও গোমতী জেলার মাতাবাড়ি বিধানসভার পেরাতিয়া এলাকার বাসিন্দাদের একাংশ আজও বিশুদ্ধ পানীয় জলের জন্য চরম দুর্ভোগের শিকার। দীর্ঘ ৭ থেকে ৮ মাস ধরে এলাকায় তীব্র পানীয় জলের সংকট চলছে বলে অভিযোগ স্থানীয়দের।

ডিজিটাল ইন্ডিয়ার যুগে যখন উন্নয়নের নানা দাবি তুলে ধরা হচ্ছে, ঠিক সেই সময়ে পেরাতিয়া এলাকার প্রায় ৩০টি পরিবারকে পানীয় জলের জন্য মাটিতে গর্ত খুঁড়ে জল সংগ্রহ করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরকারি জল সরবরাহের ব্যবস্থা থাকলেও নিয়মিত ও পর্যাপ্ত জল না পাওয়ায় নিত্যদিনের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বারবার সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে নারী, পুরুষ ও শিশুদের প্রতিদিনই পানীয় জল সংগ্রহের জন্য ভোগান্তির শিকার হতে হচ্ছে।

আরও পড়ুন:  পরিবেশ রক্ষার বার্তা নিয়ে মোহনভোগ আর.ডি. ব্লকে ব্যাপক কর্মসূচি!

উল্লেখ্য, এই এলাকা মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত এবং বিধায়ক অভিষেক দেবরায় সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে এলাকাবাসীর প্রশ্ন, উন্নয়নের নানা দাবি সত্ত্বেও কেন দীর্ঘদিন ধরে পানীয় জলের মতো মৌলিক সমস্যা অমীমাংসিত রয়ে গেছে?

এদিকে, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এখন দেখার বিষয়, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর এই দীর্ঘস্থায়ী সংকট নিরসনে কতটা দ্রুত উদ্যোগ গ্রহণ করে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment