---Advertisement---

বিশ্রামগঞ্জ পরিমল চৌমুহনি ব্রিজ সংলগ্ন এলাকায় ফিলার ভেঙে টাটা পাঞ্চ গাড়ির ধাক্কা!

By Suman Debnath

May 31, 2026 11:20 AM

বিশ্রামগঞ্জ পরিমল চৌমুহনি ব্রিজ সংলগ্ন এলাকায় ফিলার ভেঙে টাটা পাঞ্চ গাড়ির ধাক্কা!

---Advertisement---

আজ রবিবার বিকেল নাগাদ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেসরিমাইল পরিমল চৌমুহনী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। জানা যায়, একটি টাটা পাঞ্চ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ফিলারে সজোরে ধাক্কা মারে।
স্থানীয় সূত্রে খবর, গাড়ির চালক নিজেই গাড়ির মালিক ছিলেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে মাতাবাড়ি দর্শনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।


প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘ পথ চলার ক্লান্তিতে চালক ঘুমিয়ে পড়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফিলারে ধাক্কা লাগে। তবে সৌভাগ্যবশত দুর্ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহায়তার হাত বাড়িয়ে দেন। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:  বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রথম লিখিত পরিসংখ্যান দিল দিল্লি, রাজ্যসভায় জানালেন জয়শঙ্কর!

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment