---Advertisement---

একের পর এক বাইক দুর্ঘটনায় মৃত্যু! দুর্ঘটনা রুখতে বিশেষ অভিযানে শান্তিরবাজার থানার পুলিশ!

By Suman Debnath

December 6, 2025 6:38 PM

---Advertisement---

ত্রিপুরা টিভি | শান্তিরবাজার, ৬ই ডিসেম্বর: দুর্ঘটনা এরাতে বিশেষ অভিযানে নামলো শান্তির বাজার থানার পুলিশ। শান্তির বাজার মহকুমায় বিগত কয়েকদিনে দুর্ঘটনায় অনেকে প্রান হারিয়েছে। ট্রাফিক আইন আমান্যকরে যানবাহন চালানোর জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। যারমধ্যে দ্রুত গতিতে যানবাহন চালানো, বেপরোয়া ভাবে ওভারটেক করা, বাইকে সঠিকভাবে হেলমেট পরিধান নাকরা ,গাড়ীতে সিটবেল্ট পরিধান নাকরা ও মদ্য পান করে যানবাহন চালানোর জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। বর্তমান সময়ে শীতের রাতে ঘন কুয়াশায় অসাবধান তার মধ্যদিয়ে যানবাহন চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটে যাচ্ছে।দুর্ঘটনার প্রবনতা কমাতে শান্তির বাজারের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযানে নামে শান্তির বাজার থানার পুলিশ।

এই অভিযানে উপস্থিত ছিলেন দক্ষিনজেলার পুলিশ সুপার মুয়রাকৃষ্ণা আই পি এস, শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত, দক্ষিন জেলার ট্রাফিকের ওসি বিশ্বজিৎ দের্বমা, শান্তির বাজার থানার এস আই সমীর বিশ্বাস, এস আই রতন দেবনাথ সহ অন্যান্যরা।এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতে গিয়ে লোকজনদের সচেতন করতে বিশেষ বার্তা প্রেরন করেন দক্ষিণ জেলার পুলিশ সুপার। শীতের রাতে অপ্রোয়জনে যানবাহন চালানো থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন জেলার পুলিশ সুপার। আজকের এই অভিযানের মাধ্যমে কিছু সংখ্যক বাইক চালককে আইন অমান্য করাতে ফাইন করা হয়।

আরও পড়ুন:  স্বচ্ছতা ফেরাতে এবার রাজ্যের ২ মন্ত্রী, ৪ বিধায়ক, ৬ মন্ডল প্রেসিডেন্ট ও ঠিকাদারের বাড়িতে তল্লাশি চালাবে কেন্দ্রীয় সংস্থা!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment