আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

যাত্রাপুরে মধ্যরাতে পুলিশের অভিযান, ৩৬ কেজি গাঁজাসহ আটক এক ব্যক্তি!

By Suman Debnath

Published on: May 3, 2026

Follow Us

---Advertisement---

যাত্রাপুর থানাধীন কলাছড়া এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিকের নেতৃত্বে, এসআই প্রসেনজিৎ দেবনাথসহ অন্যান্য পুলিশ কর্মীরা কলাছড়া এলাকার বাসিন্দা নির্মল ত্রিপুরার বাড়িতে হানা দেন। অভিযানের সময় তার বাড়ি ও সংলগ্ন এলাকা তল্লাশি করে মোট ৩৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মাদকদ্রব্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নির্মল ত্রিপুরা (পিতা: চন্দ্রপদ ত্রিপুরা)-কে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।

এই ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়লেও পুলিশের তৎপরতায় কিছুটা স্বস্তি ফিরেছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Suman Debnath

Journalist

Leave a Comment