---Advertisement---

শান্তিরবাজার রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়!

By Suman Debnath

January 29, 2026 3:33 AM

---Advertisement---

শান্তির বাজার,বাহাদুর ত্রিপুরা ২৮জানুয়ারি,২০২৬ বুধবার: গুরুতর আহত হন এক মহিলা। আহত মহিলার নাম মনিকা মজুমদার (৪৮)। তার বাড়ি শান্তিরবাজার মহকুমা শাসক অফিসের সংলগ্ন এলাকায় বলে জানা গেছে।ঘটনার বিবরণে জানা যায়, আজ দুপুরে মহামুনির দিক থেকে TR08F5436 নম্বরের একটি দ্রুতগামী বাইক শান্তিরবাজারের দিকে আসছিল ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা TR08B3313 নম্বরের একটি টোটোর সাথে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
​সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে টোটো আরোহী মনিকা মজুমদার ছিটকে পড়েন এবং মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মনিকা দেবীকে উদ্ধার করে তাকে দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং আঘাত গুরুতর থাকায়, প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।প্রত্যক্ষদর্শীদের দাবি ​বাইক এবং টোটো উভয়ই অত্যন্ত দ্রুত গতিতে ছিল।
​অসাবধানতার কারণেই এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
​বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনাগ্রস্ত যান দুটিকে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

আরও পড়ুন:  আসন্ন এডিসি ভোটের সাথেই ভিলেজ কমিটির নির্বাচনের নির্দেশ সুপ্রিম কোর্টের!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment