---Advertisement---

আজ ৪০ সাব্রুম মন্ডল মণ্ডলের অন্তর্গত সামসিং হাই স্কুল মাঠে রাজ্যের  মুখ্যমন্ত্রী Dr.Manik Saha উপস্থিতিতে সু-বিশাল জনসভা ও যোগদান সভা অনুষ্ঠিত হয়।

By Suman Debnath

January 27, 2026 2:55 PM

---Advertisement---

সাব্রুম,নবারুন চক্রবর্তী,২৭শে জানুয়ারী,মঙ্গলবার:-৪০ সাব্রুম মন্ডলের উদ্যোগে এডিসি নির্বাচনকে সামনে রেখে আজ বিকালবেলা সাব্রুমের মনুঘাট অঞ্চলের শামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভার আয়োজন করা হয়। আর ঐ জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন লোকসভার সাংসদ রেবতী মোহন ত্রিপুরা মহাশয়, ৪০ সাব্রুম মন্ডলের সভাপতি গৌতম ত্রিপুরা, ৩৯ মনুবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাল্রাফ্রুই মগ, দক্ষিণ জেলার বিজেপি দলের জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী সহ আরো অন্যান্য নেতৃত্বরা। আর ঐ জনসভায় প্রাক্তন লোকসভার সাংসদ রেবতী মোহন ত্রিপুরা জনসভায় ভাসনে বলেন এডিসিতে অডিট না হলে বিজেপির জনজাতি মোর্চার থেকে অডিট করিয়ে ত্রিফামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে জেলে ঢোকানোর হুশিয়ারি দিলেন। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সিপিআইএমের আমলে কোথায় কোথায় কংগ্রেস কর্মীরা কোন হয়েছে তা তুলে ধরেন এবং ত্রিফামথা দলকে হুঁশিয়ারি দিলেন। ডক্টর মানিক সাহা আরো বলেন প্রয়োজনে নির্বাচনে জোটে যাওয়ার জন্য প্রস্তুতি রয়েছে। আজকের এই জনসভাতে ১৯৯ পরিবারের ৬০৭ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন।

আরও পড়ুন:  দক্ষিণ জেলার শান্তির বাজার আর ডি ব্লক বিলোনিয়া এগ্রিকালচার অফিসে মিনি পাওয়ার টিলা ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment