আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

যথাযথ মর্যাদায় সাত চাঁদ সমষ্টি উন্নয়নের আধিকারিক কার্যালয়ে উদযাপিত হয় ৭৭ তম প্রজাতন্ত্র দিবস।।

By Nabarun Chakraborty

Published on: January 26, 2026

Follow Us

---Advertisement---

সাব্রুম,নবারুন চক্রবর্তী,২৬শে জানুয়ারী,সোমবার:-প্রতি বছর ২৬শে জানুয়ারী পালিত প্রজাতন্ত্র দিবস ভারতীয়দের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে। এই দিনটি ভারতের সংবিধান গৃহীত হওয়ার দিন, যা ১৯৩৫ সালের ভারত সরকার আইনকে প্রতিস্থাপন করে, আনুষ্ঠানিকভাবে ভারতকে একটি প্রজাতন্ত্রে পরিণত করে। এটি জাতীয় গর্বের দিন এবং সারা দেশে একটি সরকারি ছুটির দিন হিসেবে স্বীকৃত।

প্রতি বছর, প্রজাতন্ত্র দিবস অত্যন্ত উৎসাহ এবং দেশপ্রেমের সাথে পালিত হয়  প্রতি বছরের মতো এবারও ২৬শে জানুয়ারি সমগ্র দেশের সাথে সাথে সাজ্জাদ সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কার্যালয়ে এ যথাযোগ্য মর্যাদায় এবং উদ্দীপনার সাথে ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। ভারতের সংবিধান কার্যকর হওয়ার এই দিনটিকে সামনে রেখে সকাল থেকেই পরিবেশ ছিল উৎসবমুখর এবং দেশাত্মবোধক। 

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতচাদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ। সাতচাদ পঞ্চায়েত  সমিতির সদস্য সমির পাল। এবং সাত চাঁদ সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরদীপ দেবনাথ সহ অনান্য অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন । তিনি ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতের সংবিধান গ্রহণ এবং একটি সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশের ইতিহাস তুলে ধরেন।  তিনি ছাত্র-ছাত্রীদের দেশের ভবিষ্যৎ কর্ণধার হিসেবে সুনাগরিক হওয়ার শপথ নেওয়ার আহ্বান জানান।

Leave a Comment