শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,২৫জানুয়ারি ২০২৬,রবিবার: বিশ্বে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মাবলম্বী বৌদ্ধ ভিক্ষুকদের উদ্যোগে আয়োজিত “Walk For Peace” কর্মসূচি। এই শান্তি পদযাত্রার মূল লক্ষ্য হলো অহিংসা, সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্মানকে সমুন্নত রেখে সমাজে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ গড়ে তোলা।
মনু বনকুল থেকে আগরতলা পর্যন্ত আয়োজিত এই “Walk For Peace” কর্মসূচির অংশ হিসেবে আজ কলসিমুখ থেকে বাইখোড়া মহামুনি পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করেন জোলাইবাড়ি বিধানসভা বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং এর পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান তাপস দত্ত সহ দক্ষিণ জেলার প্রত্যেক জায়গার বৌদ্ধ ধর্মের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা । মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন এই মহতী উদ্যোগকে আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে সকল শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ভাবে আহ্বান জানাই।
এই “Walk For Peace” কর্মসূচি কেবল একটি পদযাত্রা নয়, এটি মানবতার পক্ষে, শান্তির পক্ষে ও সম্প্রীতির পক্ষে এক শক্তিশালী নৈতিক আহ্বান, যা আমাদের সকলকে সহাবস্থান, সহমর্মিতা ও শান্তির পথে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগাবে।
Leave a Comment