---Advertisement---

শনিবার বিকেল প্রায় চারটা নাগাদ কোয়াইফাং নবরাম পাড়া এলাকায় একটি যাত্রীবাহী টমটম রাস্তায় পড়ে থাকা বালির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় চারজন যাত্রী গুরুতর আহত হন*।

By Suman Debnath

January 25, 2026 4:36 AM

শনিবার বিকেল প্রায় চারটা নাগাদ কোয়াইফাং নবরাম পাড়া এলাকায় একটি যাত্রীবাহী টমটম রাস্তায় পড়ে থাকা বালির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় চারজন যাত্রী গুরুতর আহত হন*।

---Advertisement---

শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,২৪জানুয়ারি ২০২৬,শনিবার: খবর পেয়ে জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত কুলপাতি রিয়াঙ(39), বিহান ত্রিপুরা(14), কমলি ত্রিপুরা(32) ও ধনঞ্জয় ত্রিপুরাকে(36) উদ্ধার করে জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর জানা যায়, কমলি ত্রিপুরার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং বিহান ত্রিপুরাও গুরুতরভাবে আহত। তাদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তায় অবাধে বালি ফেলে রাখার কারণে প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে আরও বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

আরও পড়ুন:  দক্ষিণ জেলার শান্তির বাজার আর ডি ব্লক বিলোনিয়া এগ্রিকালচার অফিসে মিনি পাওয়ার টিলা ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment