আগরতলা, সুমন দেবনাথ, শনিবার, ২৪ জানুয়ারী: মধ্য প্রতাপগড় জগন্নাথ বাড়ি রোড এলাকা থেকে এস কফ (Eskuf) কফ সিরাপসহ তিনজনকে আটক করেছে এ ডি নগর থানার পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিহারের এক মহিলা সহ দুইজন পুরুষ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে এ ডি নগর থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ এস কফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
এ বিষয়ে এ ডি নগর থানার ওসি সুশান্ত দেব জানান, উদ্ধার হওয়া এস কফ সিরাপগুলোর আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকারও বেশি। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই সিরাপগুলি বেআইনিভাবে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটক তিনজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আরও কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত চলছে।
---Advertisement---
মধ্য প্রতাপগড়ে এস কফ সিরাপসহ ৩ জন আটক, বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা!
January 24, 2026 11:17 AM
---Advertisement---
Related Stories
No comments to show.
Leave a Comment