---Advertisement---

সীমান্ত রক্ষা বাহিনীর হাত ধরে গরীব জনগণের হাতে শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রী বিতরণ করা।

By Suman Debnath

January 20, 2026 1:16 PM

---Advertisement---

সারুম,নবারুনচক্রবর্তী,২০ জানুয়ারী,মঙ্গলবার:-আজ সাব্রুম সাব ডিভিশনে সীমান্ত নিরাপত্তা বাহিনী ১১৪ ব্যাটেলিয়ান থেকে মাগরুম ও বৈষ্ণবপুর সীমান্ত এলাকার দুস্ত গরিব জনগণের হাতে শীতবস্ত্র, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল সামগ্রী বিতরণ করা হয়। মুল অনুষ্ঠান টি হয় বৈষ্ণবপুরের রতন মনিতে।সীমান্ত নিরাপত্তা বাহিনীর ২০২৪-২৫ আর্থিক বছরে সিভিক একশন প্রোগ্রামের মাধ্যমে শীতবস্ত্র ও স্কুল সামগ্রী বিতরণ করা হয়।

দেশের সার্বিক অবস্থা বিবেচনায় সাব্রুম সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মানবিক কার্যক্রম পরিচালনা করছে BSF। BSF উদ্যোগে সীমান্তবর্তী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সীমান্তের শান্তি, নিরাপত্তা ও জনকল্যাণ নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানায় BSF।

আরও পড়ুন:  মাছ ধরতে নেমে নদীতেই লুটিয়ে পড়লো এক যুবক!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment