সাব্রুম,নবারুনচক্রবর্তী,১৯জানুয়ারী,সোমবার:-ত্রিপুরা জাতিগোষ্ঠীর মাতৃভাষা ককবরকের মর্যাদা, অধিকার ও আত্মপরিচয়ের স্মরণে আজ পালিত হচ্ছে ৪৮ তম ককবরক দিবস। প্রতি বছর ১৯ জানুয়ারি ভারতের ত্রিপুরা রাজ্যসহ বাংলাদেশে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দিনটি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে থাকে। ককবরক ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি পাওয়ার ঐতিহাসিক অর্জনকে স্মরণ করতেই এ দিবসের সূচনা।
আজ সাব্রুম সাব ডিভিশনের পোয়াংবাড়ি আর ডি ব্লকে ৪৮ তম ককবরক ভাষা দিবস পালিত হয়। ব্লক এর কনফারেন্স হলে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সুচনা করেন ৪০ সাব্রুম বিধান সভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শংকর রায়। উপস্থিত ছিলেন সাব্রুম এর জনজাতি মহকুমা অফিসার মনোজিত দেববর্মা, দক্ষিণ জেলার জেলা পরিষদের সদস্য দীপক মজুমদার। ককবরক ভাষা দিবস নিয়ে আলোচনা করেন মনোজিত দেববর্মা। জনজাতি দের নিয়ে একটি সুসজ্জিত মিছিল করা হয়।
Leave a Comment