---Advertisement---

Sabroom Girls HS schooler আবাসিক ছাত্রীরা প্রকাশ করল দেওয়াল পত্রিকা : “বাল্যবিবাহ মুক্ত ভারত” শপথে শিক্ষার পক্ষে জোরালো বার্তা

By Suman Debnath

January 16, 2026 4:45 PM

---Advertisement---

সাব্রুম,নবারুন চক্রবর্তী,১৬ জানুয়ারী,শুক্রবার:-সমাজের এক গুরুতর ব্যাধি বাল্যবিবাহের বিরুদ্ধে এবং শিক্ষার পক্ষে সচেতনতা গড়ে তুলতে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল পিএম শ্রী সব্রুম গার্লস এইচ.এস. স্কুলের আবাসিক ছাত্রীরা। “বাল্যবিবাহ মুক্ত ভারত” এই তাৎপর্যপূর্ণ স্লোগানকে সামনে রেখে ছাত্রীরা নিজেরাই একটি দেওয়াল পত্রিকা প্রকাশ করে সমাজের সামনে তাঁদের দৃঢ় অবস্থান তুলে ধরেছে।

এই দেওয়াল পত্রিকার মাধ্যমে ছাত্রীরা ব্যক্ত করেছে তাঁদের স্বপ্ন, প্রত্যয় ও প্রতিজ্ঞা। তারা জানিয়েছে, কোনও সামাজিক চাপ বা কুসংস্কারের কাছে নতিস্বীকার না করে তারা শিক্ষাগ্রহণ করবে, আত্মনির্ভরশীল হবে এবং নিজেদের যোগ্যতা ও মেধার মাধ্যমে বড় মাপের মানুষ হিসেবে গড়ে উঠবে। পত্রিকার লেখায় স্পষ্টভাবে উঠে এসেছে—বাল্যবিবাহ নয়, শিক্ষা ও মর্যাদাপূর্ণ জীবনই তাদের লক্ষ্য।

আরও পড়ুন:  আধুনিকতার ভিড়ে হারাতে বসেছে পৌষ সংক্রান্তির পিঠে-পুলির আসর, তবু প্রথা আঁকড়ে ধরে রেখেছেন একাংশ নবপ্রজন্ম!

‘Breaking Silence, Building Awareness’—এই ভাবনাকে ধারণ করে ছাত্রীরা বাল্যবিবাহের কুফল, মেয়েদের শিক্ষা ও অধিকার, আত্মসম্মান এবং সামাজিক দায়িত্ব নিয়ে বিভিন্ন লেখা, স্লোগান ও চিত্রের মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করেছে। দেওয়াল পত্রিকাটি শুধু একটি সৃজনশীল কাজ নয়, বরং এটি একটি সামাজিক বার্তা, যা সমাজের প্রতিটি স্তরের মানুষকে ভাবতে বাধ্য করে।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও আবাসিক তত্ত্বাবধায়করা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, এই ধরনের কার্যক্রম ছাত্রছাত্রীদের মধ্যে নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করে। পাশাপাশি এটি অন্যান্য শিক্ষার্থীদেরও বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করবে।

সব্রুম গার্লস এইচ.এস. স্কুলের এই উদ্যোগ প্রমাণ করে যে আজকের কন্যারাই আগামী দিনের সচেতন সমাজ গঠনের পথপ্রদর্শক। শিক্ষার আলোয় আলোকিত হয়ে তারা বলছে—বাল্যবিবাহকে না, শিক্ষা, সম্মান ও উজ্জ্বল ভবিষ্যৎকে হ্যাঁ।

আরও পড়ুন:  তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু ৭ দিবস ব্যাপী এন.এস.এস ক্যাম্প।।।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment