শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,১৬জানুয়ারি,২০২৬,শুক্রবার: ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আজ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় (বিদ্যাজ্যোতি)-র খেলার মাঠে আয়োজিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫-২৬। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর উপস্থিতিতে আজ বিদ্যালয় প্রাঙ্গণ এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।আজ সকাল দশ ঘটিকায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শান্তিরবাজার পুর পরিষদের পৌরমাতা স্বপ্না বৈদ্য।
আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া শিক্ষা আধিকারিক দিলীপ চন্দ্র দাস ,পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান দেবাশীষ ভৌমিক শিক্ষা স্থায়ী কমিটির চেয়ারম্যান রাজীব চক্রবর্তী।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মডেল স্কুলের প্রধান শিক্ষিকা মিনাক্ষী
ত্রিপুরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রতিযোগিতার পাশাপাশি এদিন বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের তাদের কৃতিত্বের জন্য বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ দাস।
বিদ্যালয়ের কনভেনর সমর সরকার সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করা হয়।দিনভর চলা এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সংশ্লিষ্ট মহলের মতে, পড়াশোনার পাশাপাশি এই ধরণের আয়োজন ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশে এবং তাদের মানসিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Leave a Comment