চিনের মহাকাশ স্টেশনে পাড়ি পাকিস্তানি নভশ্চরের, তিয়ানগংয়ে প্রথম বিদেশি মহাকাশচারী জিশান

By Suman Debnath

November 25, 2026 12:40 PM

চিনের মহাকাশ স্টেশনে পাড়ি পাকিস্তানি নভশ্চরের, তিয়ানগংয়ে প্রথম বিদেশি মহাকাশচারী জিশান


মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়ল পাকিস্তান। চিনের মহাকাশযানে চেপে তিয়ানগং মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দিলেন পাকিস্তানের মহাকাশচারী মহম্মদ জিশান আলি। বুধবার ভারতীয় সময় সকাল ৫টা ৪৮ মিনিটে চিনের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে লং মার্চ ২এফ রকেট। সেই রকেটেই ছিলেন জিশান। তাঁর সঙ্গে রয়েচেন চিনের দুই মহাকাশচারী অভিযানের কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই। শেনঝৌ-২৪ অভিযানের সঙ্গে যুক্ত কর্তারা জানিয়েছেন, উৎক্ষেপণের পর মহাকাশযানটি সফল ভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে।

পাকিস্তানের মহাকাশ গবেষণার ইতিহাসে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, জিশানই প্রথম পাকিস্তানি মহাকাশচারী, যিনি চিনের তিয়ানগং মহাকাশ স্টেশনে গিয়ে গবেষণায় অংশ নেবেন। এর আগে ২০২৩ সালে ভার্জিন গ্যালাকটিকের একটি সাব-অরবিটাল মহাকাশ পর্যটন বিমানে চড়ে মহাকাশে পৌঁছেছিলেন পাকিস্তানে নামিরা সেলিম। তবে তাঁর সেই যাত্রা ছিল পর্যটনমূলক এবং স্বল্প সময়ের। কয়েক মিনিট মহাকাশে কাটিয়েই পৃথিবীতে ফিরে আসেন তিনি। জিশানের অভিযান তার থেকে সম্পূর্ণ আলাদা। তিনি মহাকাশ স্টেশনে থেকে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন। অন্তত এক সপ্তাহ সেখানে থাকার কথা তাঁর।

আরও পড়ুন:  ভূমিকম্প নয়, তুষারধস থেকেই নেপালে ভয়াবহ হড়পা বান! মৃত বেড়ে ১৬২, নিখোঁজ কমপক্ষে ৭৫০

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment