,

পুর নির্বাচনের আগে ধর্মনগরে বিজেপির সাংগঠনিক বৈঠক, বিরোধীদের নিশানা করে সিপিআইএমকে কড়া আক্রমণ বিপ্লব কুমার দেবের

By Suman Debnath

November 14, 2026 4:37 PM

পুর নির্বাচনের আগে ধর্মনগরে বিজেপির সাংগঠনিক বৈঠক, বিরোধীদের নিশানা করে সিপিআইএমকে কড়া আক্রমণ বিপ্লব কুমার দেবের

ধর্মনগর, ১৪ নভেম্বর: আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে পুর পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরার ধর্মনগরে দলীয় সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ বৈঠক করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শনিবার এই বৈঠকে যোগ দিতে ধর্মনগরে পৌঁছান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব।

শনিবার সকাল ১১টার ট্রেনে ধর্মনগর রেলস্টেশনে পৌঁছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী-সহ বিজেপির নেতা ও কর্মীরা। তাঁকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এরপর দুপুর সাড়ে ১২টা নাগাদ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধর্মনগর পুর পরিষদের ২৫ জন বিজেপি প্রার্থী ছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস এবং বাগবাসার বিধায়ক যাদব লাল নাথ-সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।

আরও পড়ুন:  আগরতলার পরিত্যক্ত পুকুর সংস্কারের কাজ তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ: মুখ্যমন্ত্রীর!

বৈঠকের শুরুতে বিপ্লব কুমার দেবকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এরপর ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং বন্দেমাতরম সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং প্রার্থীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দল সিপিআইএমকে সরাসরি নিশানা করেন বিপ্লব কুমার দেব। তাঁর দাবি, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেও সিপিআইএম ব্যাপক সাংগঠনিক তৎপরতা দেখিয়েছিল। কিন্তু নির্বাচনের পর সেই তৎপরতা আর অব্যাহত থাকেনি। অতীতেও সিপিআইএমের একাধিক কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেন তিনি। আগামী দিনেও আরও অনেকে দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দিতে পারেন বলে ইঙ্গিত দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:  জনপ্রতিনিধিদের শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে: মুখ্যমন্ত্রী

এদিন বিরোধী দলের একাংশের কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপিকে নিয়ে মন্তব্য করার বিষয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর বক্তব্য, নির্বাচনী প্রচারের পরিবর্তে বিরোধীদের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপিকে নিয়ে মন্তব্য করতেই বেশি ব্যস্ত। একই সঙ্গে তিনি দাবি করেন, বিজেপির কর্মীরা দলত্যাগ না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি আস্থা রেখে দলের সঙ্গেই থাকবেন।

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বরের পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে বিজেপির এই সাংগঠনিক বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ২৫ জন প্রার্থীকে নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামার আগে দলীয় নেতৃত্ব ও কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রচার কৌশল আরও শক্তিশালী করাই এই বৈঠকের অন্যতম লক্ষ্য। এখন দেখার, নির্বাচনের ময়দানে বিজেপির এই সাংগঠনিক প্রস্তুতি কতটা প্রভাব ফেলতে পারে।

Suman Debnath

Journalist

Related Stories

তামিলনাড়ুতে দীপম ঘিরে উত্তেজনা! পুলিশের সঙ্গে সংঘর্ষে হিন্দু সংগঠন, বিজেপি রাজ্য সভাপতি-সহ ৭৫০ নেতা গৃহবন্দি!

তামিলনাড়ুতে দীপম ঘিরে উত্তেজনা! পুলিশের সঙ্গে সংঘর্ষে হিন্দু সংগঠন, বিজেপি রাজ্য সভাপতি-সহ ৭৫০ নেতা গৃহবন্দি!

ইউক্রেন যুদ্ধে প্রাণ গিয়েছে প্রায় ৫ লক্ষ রুশ সেনার, সরকারি নথি ফাঁস হতেই সামনে এল ভয়াবহ মৃত্যুমিছিল

ইউক্রেন যুদ্ধে প্রাণ গিয়েছে প্রায় ৫ লক্ষ রুশ সেনার, সরকারি নথি ফাঁস হতেই সামনে এল ভয়াবহ মৃত্যুমিছিল

হিজাব না পরায় ৭৪ ঘা চাবুক, শিল্পীর শাস্তি ইরানে

হিজাব না পরায় ৭৪ ঘা চাবুক, শিল্পীর শাস্তি ইরানে

পুলিশের সামনেই বিবস্ত্র করে মারধর তৃণমূল কাউন্সিলরকে! ‘গুরুতর’ অভিযোগে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

পুলিশের সামনেই বিবস্ত্র করে মারধর তৃণমূল কাউন্সিলরকে! ‘গুরুতর’ অভিযোগে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

আয়-বহির্ভূত সম্পত্তি মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাহুল গান্ধীর, সিবিআই-ইডি তদন্তের নির্দেশ খারিজ

আয়-বহির্ভূত সম্পত্তি মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাহুল গান্ধীর, সিবিআই-ইডি তদন্তের নির্দেশ খারিজ

নেটদুনিয়ায় নজর কাড়ল ১৮ বছরের তরুণ! ভোটার তালিকা সার্চযোগ্য করে নির্বাচন কমিশনের কাজ সহজ করলেন রাঁচির সার্থক

নেটদুনিয়ায় নজর কাড়ল ১৮ বছরের তরুণ! ভোটার তালিকা সার্চযোগ্য করে নির্বাচন কমিশনের কাজ সহজ করলেন রাঁচির সার্থক

No comments to show.

Leave a Comment