আন্দোলন-আপত্তি উপেক্ষা করেই লাদাখে পার্বত্য পরিষদ ভোট, ৪ ডিসেম্বর নির্বাচন

By Suman Debnath

November 10, 2026 6:30 PM

আন্দোলন-আপত্তি উপেক্ষা করেই লাদাখে পার্বত্য পরিষদ ভোট, ৪ ডিসেম্বর নির্বাচন


পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় আনার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে লাদাখে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লেহ্‌ থেকে সেই আন্দোলন ছড়িয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কারগিলেও। তার মধ্যেই আগামী ৪ ডিসেম্বর কেন্দ্রশাসিত অঞ্চলটির ৮টি স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের নির্বাচনের দিন ঘোষণা করল লাদাখ প্রশাসন। শীতের মধ্যে ভোট করানোর সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার কারগিল ও সাঙ্কুতে বন্‌ধ পালন করা হয়। কিন্তু সেই আপত্তি উপেক্ষা করেই লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনার অনুমোদনে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন।

লাদাখের রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ১৭ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৮ নভেম্বর মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। প্রার্থী পদ থেকে নাম প্রত্যাহারের শেষ দিন ২০ নভেম্বর। ভোটগ্রহণ হবে ৪ ডিসেম্বর, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ৮ ডিসেম্বরের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করার কথা। ৮টি পরিষদে মোট ১০০টি নির্বাচিত আসনে ভোট হবে। পরিষদগুলি হল লেহ্‌, কারগিল, সাঙ্কু, চাংথাং, নুব্রা, শাম, জাঁসকর এবং দ্রাস। এর আগে লাদাখে শুধু লেহ্‌ ও কারগিল – এই দু’টি পার্বত্য উন্নয়ন পরিষদ ছিল। চলতি বছর আরও ৬ টি জেলা ও পরিষদ গঠন করা হয়েছে। নতুন সীমানা নির্ধারণের ফলে নির্বাচিত কাউন্সিলরের সংখ্যা ৫২ থেকে বেড়ে ১০০ হয়েছে।

আরও পড়ুন:  আজ খাড়্গের বাসভবনের জ্ঞানেশ কুমারের ‘প্রতীকী ইমপিচমেন্ট’, কাল রামলীলা ময়দানে ‘চলো দিল্লি’ কর্মসূচি

আরও পড়ুন: মাওবাদীদের পর এবার নিকেশ করা হবে দিমাগি নকশালদের: মোদীকে বিতর্কে চ্যালেঞ্জের জেরে রাহুলকে কড়া জবাব রিজিজুর

তবে ডিসেম্বরের তীব্র শীতে ভোট করানোর সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছে লাদাখের একাধিক সংগঠন। কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা কেডিএ-র নেতা সাজ্জাদ কারগিলের বক্তব্য, শীতকালে লাদাখের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ মানুষ অন্যত্র চলে যান। তাঁদের মধ্যে রয়েছেন পড়ুয়া, প্রবীণ এবং ব্যবসায়ীরা। ফলে ভোটে অংশ নেওয়ার সুযোগ থেকে অনেকেই বঞ্চিত হতে পারেন। লাদাখের সাংসদ মহম্মদ হানিফা জানও লেফটেন্যান্ট গভর্নর এবং নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে শীতের ভোট পিছিয়ে এপ্রিল-মে মাসে করার আবেদন জানিয়েছেন। তাঁর আশঙ্কা, তীব্র ঠান্ডা, তুষারপাত এবং রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু ভোটার ভোট দিতে পারবেন না।

আরও পড়ুন:  ঈশ্বর রূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরীতে ছাড়পত্র মিলল বিহারে।

প্রসঙ্গত, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হওয়ার পর থেকে লাদাখ সরাসরি কেন্দ্রের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে বিধানসভা নেই, নির্বাচিত সরকারও নেই। ২০২৪ সাল থেকে সমাজকর্মী সোনম ওয়াংচুকের নেতৃত্বে লেহ্‌ অ্যাপেক্স বডি বা এলএবি পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন চালাচ্ছে। কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সও সেই দাবিতে সমর্থন জানিয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, ষষ্ঠ তফসিলের আওতায় এলে স্থানীয় জনজাতির জমি, সংস্কৃতি ও নিজস্ব প্রশাসনিক ব্যবস্থার সুরক্ষা আরও জোরদার হবে।

আরও পড়ুন: বাজি নয়, পাঞ্জাবের খেতের আগুনই দীপাবলির পর বায়ুদূষণ বৃদ্ধির অন্যতম কারণ, দাবি নাসার বিজ্ঞানীর

নির্বাচন ঘোষণার প্রতিবাদে লাদাখ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন, লাদাখ গোম্ফা অ্যাসোসিয়েশন এবং লাদাখ নাম্বারদার অ্যাসোসিয়েশনও স্থানীয় নির্বাচন বয়কটের বিষয়ে আলোচনায় বসার ডাক দিয়েছে। এই তিন সংগঠন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন বয়কটের কথাও জানিয়েছে। ফলে পার্বত্য পরিষদ নির্বাচন ঘিরে লাদাখে রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েন আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দেখুন:

 

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment