বক্স অফিসে ঝড় অব্যাহত, ৪ দিনেই ৫০০ কোটির দোরগোড়ায় রামায়ণ

By Suman Debnath

November 9, 2026 7:58 PM

বক্স অফিসে ঝড় অব্যাহত, ৪ দিনেই ৫০০ কোটির দোরগোড়ায় রামায়ণ

মুম্বই, ৯ নভেম্বর: বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে রামায়ণ। নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক সিনেমাটি মুক্তির চারদিনেই প্রায় ৫০০ কোটি টাকা আয় করেছে গোটা বিশ্বজুড়ে। রণবীর-সাইয়ের ছবি দীপাবলির লম্বা উইকেন্ডের পুরো ফায়দা তুলেছে।

ইতিমধ্যেই গোটা দেশজুড়ে মোট ২৩৮.৮৫ কোটি টাকার নেট আয় করে ফেলেছে এই ছবি। চতুর্থ দিন থেকেই রামায়ণ ৫৬.১৫ কোটি টাকার নেট আয় করেছে ভারত থেকে। তারমধ্যে হিন্দি থেকেই ৩৬.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে। ভারতে গ্রস কালেকশান দাঁড়িয়েছে ২৮৫.২০ কোটি টাকার। বিদেশেও দাপট অব্যাহত রামায়ণের। চতুর্থ দিনে বিদেশ থেকে ৪৫ কোটি টাকার ব্যবসা করেছে। বিদেশ থেকে ২১৪ কোটি টাকার গ্রস আয় দাঁড়িয়েছে। এরফলে বিশ্বব্যাপী ৪৯৯.২০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আজকেই বিশ্বজুড়ে ৫০০ কোটি টাকা পার করে যাবে রামায়ণ। উল্লেখ্য, প্রথম দিন ভারতে ৬৪.৮৫ কোটি টাকার ওপেনিং নিয়ে যাত্রা শুরু করেছিল ‘রামায়ণ’। শুক্রবার কিছুটা কমে আয় দাঁড়ায় ৪৮.০৫ কোটি। তবে শনিবার থেকেই ছুটির আমেজে একলাফে বাড়ে টিকিটের বিক্রি, নেট সংগ্রহ পৌঁছায় ৬৯.৮০ কোটিতে। রবিতেও দুর্দান্ত ব্যবসা করে। গোটা উইকেন্ডজুড়ে দাপট দেখানোর পর সিনেমাটি ‘মনডে টেস্ট’ পাশ করে নাকি ফেল এখন সেটাই দেখার।

আরও পড়ুন:  সরকার ফেলার চক্রান্ত প্রমাণিত! নেহার ‘বাংলাদেশ’ মন্তব্যে রাহুলকে নিশানা বিজেপির

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment