এনভিডিয়া কর্তা জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ, খারিজ করল চিন

By Suman Debnath

November 9, 2026 7:40 PM

এনভিডিয়া কর্তা জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ, খারিজ করল চিন


এনভিডিয়ার (Nvidia) সিইও জেনসেন হুয়াংয়ের (Jensen Huang) বিরুদ্ধে উঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকারর করল চিন। বেজিংয়ের বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করতে এ ধরনের অভিযোগ আনা হচ্ছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন এই অভিযোগ খারিজ করেন। তাঁর কথায়, ‘চিনা গুপ্তচর বলে যা রটানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। চিনকে অপদস্থ ও কালিমালিপ্ত করার উদ্দেশ্যেই এই অপপ্রচার।‘

চিনা ব্যবসায়ীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির সন্দেহ

নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার সংস্থা মেগাস্পিডের সঙ্গে যুক্ত চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং এনভিডিয়া (Nvidia) এবং সংস্থার সিইও জেনসেন হুয়াং (Jensen Huang) গুরুত্বপূর্ণ তথ্য বেজিংয়ের কাছে পাচার করছে।

অ্যালিস হুয়াং চিনে হুয়াং লে নামেও পরিচিত। তবে জেনসেন হুয়াংয়ের (Jensen Huang) সঙ্গে তাঁক কোনও পারিবারিক সম্পর্ক নেই। মার্কিন আধিকারিকদের একাংশের দাবি, চিনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি তাঁকে নিয়োগ করেছিল। যদিও তিনি ঠিক কী ধরনের তথ্য চিনে পাচার করছেন, তা স্পষ্ট করে বলা হয়নি। উল্লেখ্য, অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে এখনও কোনও অপরাধ প্রমাণিত হয়নি।

আরও পড়ুন:  Explainer: নভেম্বরেই কি শেষ ট্রাম্প জমানা? নিউজমের চাঞ্চল্যকর দাবি ঘিরে তোলপাড় আমেরিকা

আরও পড়ুন: কে অ্যালিস হুয়াং? চিনা গুপ্তচর হিসেবে সন্দেহ, জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের জল্পনা এবং এনভিডিয়াকে ঘিরে তদন্ত শুরু

তদন্ত শুরু এনভিডিয়ার

এই বিতর্কের মধ্যেই সংস্থার পরিচালন পর্ষদও তদন্ত শুরু করেছে। এনভিডিয়ার  (Nvidia) দাবি, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের (Jensen Huang)যোগাযোগ ছিল সম্পূর্ণ ব্যবসায়িক। মেগাস্পিডের মতো গ্রাহকদের সঙ্গে সাধারণ  ব্যবসায়িক তথ্য আদানপ্রদান করা হলেও কোনও গোপন বাণিজ্যিক তথ্য বা সংবেদনশীল তথ্য দেওয়া হয়নি।

সংস্থার সিইও জেনসেন হুয়াংও (Jensen Huang) তদন্তে সহযোগিতা করতে সম্মতি জানিয়েছেন। পরিচালন পর্ষদের বক্তব্য, এখনও পর্যন্ত এমন কোনও তথ্য পাওয়া যায়নি, যার ভিত্তিতে মনে করা যেতে পারে যে, আমেরিকার জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্য বিপন্ন হচ্ছে।

মেগাস্পিডকে ঘিরেও বাড়ছে সন্দেহ

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যুক্ত সংস্থা মেগাস্পিডও মার্কিন তদন্তকারী সংস্থাগুলির নজরে।  এনভিডিয়ার (Nvidia) উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের ক্রেতা। তৃতীয় কোনও দেশের মাধ্যমে চিনের কাছে রপ্তানি নিষিদ্ধ উন্নত প্রসেসর পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে। মেগাস্পিড জানিয়েছে, তদন্তের জন্য আইন বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, মার্কিন সরকারকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার কথাও জানানো হয়েছে।

আরও পড়ুন:  জার্মানির আঞ্চলিক ভোটে ধাক্কা মার্জের, কোথাও ডানপন্থী জয়, কোথাও বামেদের উত্থান

আরও পড়ুন: ডিসেম্বরে বাংলাদেশে ফেরার প্রস্তুতি, নতুন পার্সপোর্ট চেয়ে দিল্লির দূতাবাসে চিঠি হাসিনার

এনভিডিয়ার চিপ রপ্তানিতে মার্কিন বিধিনিষেধ

এই বিতর্কের জেরে প্রকাশ্যে চলে এসেছে মার্কিন ও চিনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতার বিষয়টি। উন্নত এআই প্রযুক্তিতে চিনের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে ২০২২ সাল থেকেই এনভিডিয়ারের (Nvidia) অত্যাধুনিক চিপ রপ্তানির উপর একাধিক বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের যুক্তি, এই প্রযুক্তি চিনের হাতে পৌঁছলে জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

এছাড়াও, তৃতীয় দেশের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে চিনে উন্নত চিপ পাচারের ব্যাপারে একাধিক সংস্থার বিরুদ্ধে তদন্ত চালিয়েছে আমেরিকা। যদিও এনভিডিয়া (Nvidia) বরাবরই দাবি করে এসেছে, তারা মার্কিন রপ্তানি সংক্রান্ত সমস্ত আইন ও বিধিনিষেধ মেনে ব্যবসা করে। চিপ পাচারের অভিযোগেও সংস্থার কোনও ভূমিকা নেই বলে জানিয়েছে তারা।

দেখুন:

 

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment