সরকার ফেলার চক্রান্ত প্রমাণিত! নেহার ‘বাংলাদেশ’ মন্তব্যে রাহুলকে নিশানা বিজেপির

By Suman Debnath

October 15, 2026 5:32 PM

সরকার ফেলার চক্রান্ত প্রমাণিত! নেহার ‘বাংলাদেশ’ মন্তব্যে রাহুলকে নিশানা বিজেপির

‘বাংলাদেশের ছাত্রবিক্ষোভই অনুপ্রেরণা।’ আইসা প্রধান নেহা বোরার (Neha Bora) এই মন্তব্যকে হাতিয়ার করে এবার পালটা আসরে নামছে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, নেহার কথাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে এই যাবতীয় বিক্ষোভ, যাবতীয় অসন্তোষ সবটাই বৃহত্তর ‘রেজিম চেঞ্জ’ অপারেশনের অঙ্গ। আর সেটার প্রমাণ দিয়ে দিলেনে আইসা নেত্রী নিজেই।

জনবিক্ষোভ, জেন জি-কে ক্ষেপিয়ে তুলে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামানো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের উপর চাপ সৃষ্টি করে ইস্তফা দিতে বাধ্য করা। ককরোচ জনতা জনতা পার্টি এবং জেন জি’র বিক্ষোভকে শুরু থেকেই সরকার ফেলার বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে বর্ণনা করে আসছেন বিজেপি সমর্থকরা। মঙ্গলবার নেহার একটি মন্তব্য সেই তত্ত্বের স্বপক্ষে অকাট যুক্তি বলে মনে করাছে বিজেপি। গেরুয়া শিবিরের মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি বললেন, নেহার মন্তব্যেই ষড়যন্ত্র প্রমাণ হয়ে গেল।

আরও পড়ুন:  ২০২৭ সালেই জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত: আইএমএফের পূর্বাভাসে নতুন মাইলফলক

বস্তুত, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের নেপথ্যে যে জুলাই আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ছাত্র নেতারা আগেই নেহাদের আন্দোলনকে সমর্থন করেছেন। হাসনাত-সারজিসদের পালটা ধন্যবাদ জানিয়ে বুধবার এক সাক্ষাৎকারে নেহা বলেন, “আপনাদের প্রতি সংহতি প্রকাশ করছি আমরা। আপনাদের কাছ থেকেই অনুপ্রেরণা এবং আপনাদের নেতৃত্বে পরিচালিত আন্দোলনগুলো থেকে শিক্ষাগ্রহণ করি।” পরে তিনি বলেন, ”আপনাদের সোশ্যালিস্ট স্টুডেন্টস ফ্রন্টকে জানাই বৈপ্লবিক শুভেচ্ছা ও লাল সালাম। আমরা জানি যে, এই দেশে সর্বত্র আমরা এখন যে জেন-জি আন্দোলন দেখতে পাচ্ছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আর আমাদের সেই পথ দেখানোর জন্য আপনাদের জানাই অভিনন্দন।”

নেহার ওই মন্তব্য শেয়ার করে বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী বলছেন, “এই নেহা বোরা রাহুল গান্ধীদের পোস্টার গার্ল। রাহুলের এই লড়াই রাজনৈতিক নয়। লক্ষ্য একটাই তখত পলট। নেহা মেনেই নিচ্ছে ও বাংলাদেশের রেজিম চেঞ্জ থেকে অনুপ্রাণিত। আর ভারতে সেটাই করতে চাই। এটা ওদের আসল উদ্দেশ্যের অকাট প্রমাণ।”

আরও পড়ুন:  স্বর্ণালঙ্কারে সেজেছেন মা দু্র্গা, ১৫টি মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment