মোটরবাইক রেসিং ডেকে আনল চরম বিপদ, ইএম বাইপাসে প্রাণ গেল তরুণ-তরুণীর

By Suman Debnath

November 9, 2026 11:50 AM

মোটরবাইক রেসিং ডেকে আনল চরম বিপদ, ইএম বাইপাসে প্রাণ গেল তরুণ-তরুণীর


কালীপুজোর দিন ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। একসঙ্গে তরুণ-তরুণীর মৃত্যু ঘটল রাজপথেই। মোটরবাইক রেসিং যে এমন চরম বিপদ ডেকে আনতে পারে তা তাঁরা কল্পনাও করতে পারেননি। তীব্র গতিতে ফাঁকা রাস্তা দিয়ে মোটরবাইক রেসিং চলছিল। আর তাতেই গতির নিয়্ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনা ঘটল। ইএম বাইপাসে এই পথ দুর্ঘটনা ঘটেছে। সোমবার সকালে এই ঘটনা প্রকাশ্যে এলে আলোড়ন শুরু হয়ে যায়। আর শোকের ছায়া নেমে আসে মৃত তরুণ-তরুণীর পরিবারে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বাকিদেরও এই পথ দুর্ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

কালীপুজোর দিন সবাই যেখানে বাজি পোড়াতে ব্যস্ত ছিলেন। সেখানে ভোররাতে মোটরবাইক রেসিংয়ে মেতে উঠেছিল একদল মোটরবাইক আরোহী। কিন্তু সেটার পরিণতি যে এরকম ভয়ঙ্কর হবে সেটা ভাবতেও পারেনি তাঁরা। ওই মোটরবাইক রেসিং করতে গিয়েই ঘটল বিপত্তি। তার জেরে প্রাণ হারাল ওই দলে থাকা এক তরুণ-তরুণী। ইএম বাইপাস সংলগ্ন একটি শপিং মলের উল্টোদিকে নিয়্ন্ত্র্ণ হারিয়ে ধাক্কা মারলে ছিটকে পড়েন তাঁরা। ততক্ষণে অন্যান্যরা এগিয়ে গিয়েছিল বলেই স্থানীয় সূ্ত্রে খবর। এই ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। কেমন করে এই পথ দুর্ঘটনা ঘটল? এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি? কোনও শত্রুতা থেকে এই ঘটনা নয় তো? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:  ‘মানুষকে শান্তিতে থাকতে দিন’, শুভেন্দুর আদালত অবমাননার মামলা খারিজ

পুলিশ সূত্রে খবর, কালীপুজোর রাতে ইএম বাইপাস সংলগ্ন একটি শপিং মলের উল্টোদিকে কয়েকজন চারটে মোটরবাইক নিয়ে রেস করছিল। তখন তরুণ-তরুণী মোটরবাইকের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের রেলিংয়ে সজোরে ধাক্কা মারে মোটরবাইক। সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যান তাঁরা। নাক, মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এই পথ দুর্ঘটনার ফলে রাজপথ রক্তাক্ত হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণ-তরুণীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। অন্য মোটরবাইকে থাকা লোকজন এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ওখান থেকে চম্পট দেয়। তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয়েছিল বলে উদ্ধার করা সম্ভব হয়েছে।

তাছাড়া বাকিদের চম্পট দেওয়ার ঘটনা নিঃসন্দেহে সন্দেহজনক। তাই কারা ছিল এবং কেমন করে পথ দুর্ঘটনা ঘটল তা জানতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে। পরে ওই তরণ-তরুণীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। বাকি মোটরবাইক আরোহীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রত্যেকদিন রাস্তায় বেপরোয়াভাবে মোটরবাইক চালানোর দাপটে চিন্তিত প্রশাসন।

আরও পড়ুন:  পুজোর আনন্দ মাটি হবে বৃষ্টিতে! উত্তর-দক্ষিণে আবহাওয়ার বড় আপডেট

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment