বক্স অফিসে তাণ্ডব রামায়ণের, দুইদিনেই পার ২০০ কোটি

By Suman Debnath

November 7, 2026 8:35 PM

বক্স অফিসে তাণ্ডব রামায়ণের, দুইদিনেই পার ২০০ কোটি

মুম্বই, ৭ নভেম্বর: মুক্তির পর ঝড় তুলেছে এই সিনেমা। মাত্র দুইদিনের মধ্যেই বিশ্বজুড়ে ২০০ কোটির ব্যবসার গণ্ডি পেরিয়ে গেল নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ। বক্স অফিসে ঝড় তুলে ছবিটির দুইদিনের বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে গ্রস ২২১.০৫ কোটি টাকা। ট্রেড ওয়েবসাইট এর রিপোর্ট অনুযায়ী, গতকাল ছবিটি ভারতে ৪৮.০৫ কোটি টাকা নেট এবং বিদেশের বাজারে ৩৫ কোটি টাকা গ্রস ব্যবসা করেছে।

রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত এই ছবি ইতিমধ্যেই পাঠান, আরআরআর, পুষ্পা ২, জেলার ২ এবং ধুরন্ধর ২-এর মতো ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। দেশের বাজারে ছবির সবচেয়ে বেশি আয় এসেছে হিন্দি সংস্করণ থেকে। দ্বিতীয় দিনে হিন্দিতে আয় ৩৫.৫০ কোটি টাকা। কন্নড় সংস্করণ থেকে এসেছে ৫.১৫ কোটি, তেলুগু থেকে ৪.৭৫ কোটি, তামিল থেকে ১.৫০ কোটি এবং মালয়ালম থেকে ১.১৫ কোটি টাকা। ভারতে দুইদিনে ছবির মোট নেট আয় ১১২.৯০ কোটি টাকা। অপরদিকে বিদেশের বাজার থেকে এসেছে ৮৬.২৫ কোটি টাকা। দীপাবলির আগে হিন্দি ছবির ব্যবসা নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল তা অনেকটাই কাটিয়ে দিয়েছে রামায়ণ। এইবার নির্মাতাদের নজর সপ্তাহান্তের শেষে ৫০০ কোটি টাকার বিশ্বব্যাপী ব্যবসার দিকে। ছবিতে ভগবান রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন। হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল। আশা রাখা যাচ্ছে আগামী দিনেও দর্শকদের মন ছুঁয়ে নেবে এই নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ।

আরও পড়ুন:  রামমন্দিরের সিসিটিভিতে ধরা পড়েছে ১০৫ বার প্রণামী চুরির ঘটনা, সুপ্রিম কোর্টে জানাল বিশেষ তদন্তকারী দল

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment