দক্ষিণেশ্বরে শুট করার অনুমতি কন্টেন্ট ক্রিয়েটরদের, জারি নির্দেশিকা

By Suman Debnath

November 7, 2026 8:15 PM

দক্ষিণেশ্বরে শুট করার অনুমতি কন্টেন্ট ক্রিয়েটরদের, জারি নির্দেশিকা


রাত পেরোলেই কালীপুজো। তার আগে শনিবার দক্ষিণেশ্বর মন্দিরে ভিডিও শুট করার অনুমতি পেলেন ভ্লগাররা। ক্যামেরা, মোবাইল নিয়েও তাঁরা ভিডিও করতে পারবে। তবে এক্ষেত্রে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। সেইসব শর্ত মেনে নির্দেশিকা জারি করা হয়েছে। এই প্রথম কন্টেন্ট ক্রিয়েটরদের দক্ষিণেশ্বর মন্দিরে এসে শুট করার অনুমতি মিলল।

দক্ষিণেশ্বর মন্দির সূত্রের খবর, শনিবার একদিনের জন্য ভিডিও শুট করার অনুমতি দেওয়া হয়েছে। ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, ভ্লগার, ইউটিউবার, পেশাগত ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, ইনফ্লুয়েন্সরদের এই সুযোগ দেওয়া হচ্ছে। এর জন্য শনিবার দুপুর ১২টার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। বিকেল সাড়ে ৩টেয় রিপোর্টিংয়ের সময়।

মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, বিকেল সাড়ে ৫টা থেকে ক্যামেরা বা আলো সেট করার কাজ শুরু করতে হবে। সন্ধে ৬-৮টা পর্যন্ত ভিডিও শুটের সময় নির্ধারণ করা হয়েছে। শুধু তাই নয়, ভিডিও শুট করার সময় বেশ কিছু শর্ত মানতে হবে। তার মধ্যে রয়েছে, নির্দিষ্ট সময়ের আগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন না থাকলে মন্দিরে শুটের অনুমতি মিলবে না।

আরও পড়ুন:  সেন্ট্রাল লকআপে বাড়ছে নজরদারি, বন্দিদের কথোপকথন রেকর্ড করতে লালবাজারে বসছে নতুন সিসিটিভি

আরও পড়ুন: ১০ কোটি টাকার লেনদেনের হদিশ! ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে ইন্দ্রনীল সেন

এছাড়া, আসল পরিচয়ের শংসাপত্র নিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের ঐতিহ্য যাতে কোনওভাবে ক্ষুণ্ণ না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। পেশাগত ফটোগ্রাফাররাও এদিন ঢোকার সুযোগ পাবেন।

Suman Debnath

Journalist

Related Stories

কোচি বদলে গেল যন্তর মন্তরে, এসআইআর বিরোধী আন্দোলনে রাজপথের দখল নিল ককরোচরা

কোচি বদলে গেল যন্তর মন্তরে, এসআইআর বিরোধী আন্দোলনে রাজপথের দখল নিল ককরোচরা

দক্ষিণেশ্বরে শুট করার অনুমতি কন্টেন্ট ক্রিয়েটরদের, জারি নির্দেশিকা

দক্ষিণেশ্বরে শুট করার অনুমতি কন্টেন্ট ক্রিয়েটরদের, জারি নির্দেশিকা

বিস্মৃতির আড়াল থেকে বড় পর্দায় ফিরছেন ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা পরিচালক, ফাতিমা বেগমের ভূমিকায় ঋতুপর্ণা

বিস্মৃতির আড়াল থেকে বড় পর্দায় ফিরছেন ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা পরিচালক, ফাতিমা বেগমের ভূমিকায় ঋতুপর্ণা

বিশ্ব জুড়ে ‘জেন-জি’ বিপ্লব: আমস্টারডামে মাইক্রোসফটে বিক্ষোভকারীদের হানা, ফিনল্যান্ডে বিপাকে গুগল

বিশ্ব জুড়ে ‘জেন-জি’ বিপ্লব: আমস্টারডামে মাইক্রোসফটে বিক্ষোভকারীদের হানা, ফিনল্যান্ডে বিপাকে গুগল

রবীন্দ্রনাথের নামে ডাইনোসর, আবিষ্কারক বিজ্ঞানীর নামেও রয়েছে জুরাসিক যুগের প্রাণীর নাম: ভারতের এই অজানা ইতিহাস জানুন

রবীন্দ্রনাথের নামে ডাইনোসর, আবিষ্কারক বিজ্ঞানীর নামেও রয়েছে জুরাসিক যুগের প্রাণীর নাম: ভারতের এই অজানা ইতিহাস জানুন

Shyamakatha: আজ ভূতচতুর্দশী, চৌদ্দ প্রদীপে পূর্ব পুরুষ স্মরণ, অমাবস্যার রাতে মা শ্যামার আরাধনা, দীপাবলি আলোয় সেজে উঠছে গোটা দেশ

Shyamakatha: আজ ভূতচতুর্দশী, চৌদ্দ প্রদীপে পূর্ব পুরুষ স্মরণ, অমাবস্যার রাতে মা শ্যামার আরাধনা, দীপাবলি আলোয় সেজে উঠছে গোটা দেশ

No comments to show.

Leave a Comment