ফের সন্দীপকে তলব ইডির, আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় মিলবে কোনও সূত্র?  

By Suman Debnath

November 5, 2026 3:45 PM

ফের সন্দীপকে তলব ইডির, আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় মিলবে কোনও সূত্র?  


আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ফের তলব করল ইডি। সূত্রের খবর, এর আগে বুধবার তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। এরপর বৃহস্পতিবার ফের সন্দীপকে নোটিশ দিল ইডি। আগামী ১০ নভেম্বর সন্দীপকে ফের তলব করা হয়েছে।

ইডি সূত্রের খবর, বুধবার বেলা ১১টার সময়ে ইডি তাঁকে তলব করেছিল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান তিনি। তবে সন্দীপ আইনজীবীর চিঠি দিয়ে ১৫ দিন সময় চেয়েছিলেন। কিন্তু তা দেওয়া হয়নি। বৃহস্পতিবারই তাঁকে ফের নোটিশ পাঠানো হল। সিবিআইয়ের আর্থিক দুর্নীতি মামলায় সম্প্রতি শীর্ষ আদালতের নির্দেশে সন্দীপ ঘোষের শর্তাধীন জামিন মঞ্জুর করেছে নিম্ন আদালত।

প্রায় ২ বছর ধরে জেলে থাকার পর সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। এই মামলায় ১৪৭ জন সাক্ষীর মধ্যে কয়েকজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বিচারপ্রক্রিয়া খুব ধীর গতিতে চলার পাশাপাশি জেলে থাকার মেয়াদের ভিত্তিতে সন্দীপকে সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে।

আরও পড়ুন:  হাইকোর্টের নির্দেশে ভাঙা বেআইনি নির্মাণের জায়গাতেই ফের কাজ! পুর কমিশনারকে তলব আদালতের

আরও পড়ুন: তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিচারপ্রক্রিয়ায় স্থগিতাদেশ! নজিরবিহীন নির্দেশ হাইকোর্টের

সেই মামলাতেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষের জেল হেফাজতে থাকা তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরার জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। সিবিআইয়ের মামলায় জামিনে মুক্তি পাওয়ার পরে ইডির তরফে সন্দীপকে তলব করা হয়েছিল। ফের একবার তলব করার পরে সন্দীপের চাপ বাড়ল বলেই মনে করছেন অনেকে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment