Shyamakatha: বেহালা মিলন শক্তির এ বছর ৪১ তম বর্ষ, থিম পুরনোকে ছুঁয়ে দেখা চিঠির মাধ্যমে

By Suman Debnath

November 4, 2026 6:25 PM

Shyamakatha: বেহালা মিলন শক্তির এ বছর ৪১ তম বর্ষ, থিম পুরনোকে ছুঁয়ে দেখা চিঠির মাধ্যমে


এক সময় ভালোবাসার অর্থই ছিল অপেক্ষা। প্রিয়জনের একটা চিঠির অপেক্ষায় দিনের পর দিন ডাকপিয়নের পথ চেয়ে থাকতে পারত যে কোনও কেউ। সেই সময় না ছিল ইনবক্স, না ছিল সিন বা ব্ল টিকের গল্প। ছিল শুধু একটা খাম আর তার ভিতরে ভাঁজ করে রাখা মায়া মেশানো কিছু শব্দ। আর চিঠির শেষে লেখা ‘ইতি, তোমার…’ যা মনের মণিকোঠায় চিরস্থায়ী হয়ে যেত।

কী থাকত না সেই চিঠিতে! না বলা কথা, জমে থাকা অভিমান, ভালোবাসা সবই চিঠির মাধ্যমে ভাষায় পরিণত হত। বাবার শাসন, মায়ের স্নেহ, দূরদেশে থাকা প্রিয়জনের ভালোবাসা চিঠির মাধ্যমে সহজেই পৌঁছে দেওয়া যেত। চিঠি ছিল আনন্দ, অপেক্ষা আবার কখনও চোখের জলের সঙ্গী। ডিজিটাল দুনিয়ায় এখন আর দূর বলে কিছু নেই। সব কিছুই হাতের মুঠোয়। সব পেয়েছির দেশ। নেই শুধু অপেক্ষা। তাই হারিয়ে যাচ্ছে অপেক্ষার মাধুর্য, পুরনো দিনের স্মৃতি আর না বলা অনেক কথা।

আরও পড়ুন:  ধেয়ে আসছে নিম্নচাপ, ৭০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা, দুর্যোগের ঘনঘটা দক্ষিণবঙ্গে

চিঠির মাধুর্যের কথা মাথায় রেখেই বেহালা মিলন শক্তি ক্লাবের (Behala Milan Shakti Club) ৪১ তম বছরের থিম ‘পুরনোকে ছুঁয়ে দেখা,  চিঠর মাধ্যমে’। আসলে ফেলে আসা দিনগুলিকে নতুন করে ফিরে দেখার তাগিদ রয়েছে এই থিম ভাবনার পিছনে। নিজের প্রিয় মানুষেরর কথা ভেবে অন্তত একটা চিঠি লেখা। মুঠোফোন ছেড়ে কাগজে ফুটিয়ে তোলা মনের কথা। হারিয়ে যাওয়া আবেগকে একবার ছুঁয়ে দেখা।

এবারে পুজোর বিশেষ আকর্ষণ একদল মহিলার উদ্যোগে নাটক পরিবেশন। যাঁরা সংসার, চাকরি, দৈনন্দিন ব্যস্ততা সামলে নিজেদের সাংস্কৃতিক সত্তাকে নতুন করে খুঁজে নিতে চাইছেন। আর তাঁদের সঙ্গে জুড়ে গিয়েছে ছোট ছোট শিশুরা। ব্যস্ত জীবনের নানা দায়িত্ব সামলে নিজেদের প্রতিভা ও আনন্দকে সবার সামনে তুলে ধরবেন তাঁরা। স্বপ্ন পূরণের স্বাদ এনে দেয় এই সাংস্কৃতিক মঞ্চ।

 

আর এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী রাজীবেশানন্দ মহারাজ এবং ভারতীয় ডাক বিভাগের আধিকারিকরা। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা যুব কল্যাণ ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল খান, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, চিকিৎসক লতা ওঝা, শিক্ষাবিদ মুক্তি ঘোষ এবং জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড় অনন্যা রাই।

আরও পড়ুন:  শপথের মঞ্চে সৌজন্য, বিধানসভায় শুভেন্দুর ঝাঁঝ! চোরবাগান-এনকাউন্টার প্রসঙ্গে সরব মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: Shyamakatha: কালী চণ্ড-মুণ্ডকে হত্যা করে হন ‘চামুণ্ডা’

পুরনো অ্যালবামের পাতা উল্টে স্মৃতির সরণিতে যাওয়ার প্রয়াসই বেহালা মিলন শক্তিল (Behala Milan Shakti Club) মূল ভাবনা। কিছু অগোছালো কথা, অনুভূতি রয়েছে যা কিছুতেই মুছে ফেলা যায় না। কিছু সম্পর্ক কিছুতেই পুরনো হয় না। আর কিছু চিঠি রয়েছে যা সময় পেরিয়েও থেকে যায় হৃদয়ের খুব কাছাকাছি। চিঠির মাধ্যমে পুরনোকে ছুঁয়ে দেখতে হলে একবার অবশ্যই ঢুঁ মারতে হবে বেহালা মিলন শক্তি ক্লাবের (Behala Milan Shakti Club) কালীপুজোয়।

দেখুন:

 

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment