এনসিপিআইয়ের ২০ জন সাংসদ আবারও সময় চাইলেন, নেপথ্যে কোন কৌশল রয়েছে?

By Suman Debnath

November 4, 2026 12:45 PM

এনসিপিআইয়ের ২০ জন সাংসদ আবারও সময় চাইলেন, নেপথ্যে কোন কৌশল রয়েছে?


এনসিপিআই দলে যোগ দেওয়া ২০ জন সাংসদ এখনও জানাতে পারলেন না তাঁরা কোন দলে আছেন এবং তাঁদের অবস্থান কী। এই নিয়ে বারবার সময় চেয়েই চলেছেন তাঁরা। তবে এই বেকায়দা পরিস্থিতিতে পড়ে বেশ কয়েকজন সাংসদ নিজেদের অবস্থান জানাতে চেয়েছিলেন। কিন্তু পুনরায় সময় চেয়ে নেওয়ায় তাঁরা তাঁদের কথা জানাতে পারেননি। রামলীলা ময়দানের ভিড় এবং এককাট্টা বিরোধীদের দেখে তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে চাইছেন মোট ৮ জন সাংসদ বলে সূত্রের খবর। বাকি ১২ জনের মধ্যে বেশিরভাগকেই নেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কয়েকজন ফিরতেই পারবেন না।

এদিকে এই নিয়ে পঞ্চমবার সময় চেয়ে বসলেন এনসিপিআই দলে যোগ দেওয়া সাংসদরা। হঠাৎ করে সময় চেয়ে নেওয়ায় যাঁরা নিজেদের অবস্থান স্থির করে নথি তৈরি করে ফেলেছিলেন তাঁরা আগ বাড়িয়ে জমা দিতে পারলেন না। কোন দলে আছেন, এখন অবস্থান কী, সেটা জানাতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আরও তিনসপ্তাহ সময় চাইলেন এনসিপিআইয়ের ২০ জন সাংসদ। ইতিমধ্যেই এই চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। কারণ এর আগে লোকসভার স্পিকার যে সময়সীমা দিয়েছিলেন সেটা শেষ হয় মঙ্গলবারই। স্বাভাবিকভাবেই শেষদিনে রাতে চিঠি পাঠানো হয়েছে লোকসভার সচিবালয়ে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:  টাইগার শ্রফের হামলার ঘটনায় গ্রেপ্তার ৩, বড় ছকের পরিকল্পনা!

অন্যদিকে এই সাংসদদের একটা বড় অংশ যাঁরা ফিরতেও পারবেন না এবং নেওয়া হবে না তাঁরা চাইছেন সময় চেয়ে এভাবেই বছরটা কাটিয়ে দিতে। তার মধ্যে যাঁরা ছেড়ে চলে যাবেন তাঁদের তালিকা সামনে চলে আসবে। তখন বিজেপিতে যোগ দেওয়া সহজ হবে। দীর্ঘদিন সময় নিয়ে কাটানো যাবে না। সাংসদ পদ খারিজ হয়ে যাবে। বিজেপিতে যোগ দিলে সাংসদ না থাকলেও শাসকদলে তো থাকতে পারবেন। এই কৌশল নিয়ে পঞ্চমবার সময় চেয়ে নিলেন তাঁরা। ডিসেম্বর মাসের মধ্যে কয়েকজন সাংসদ ফিরে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। কারণ তাঁরা বুঝে গিয়েছেন ভেসে থেকে আখেরে লাভ হবে না। আর সময় চাওয়ার খবর আগাম ফাঁস করে দিয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।

আরও পড়ুন:  যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট, আট মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষের নির্দেশ

তাছাড়া কালীপুজো, দেওয়ালি, ছটপুটো, জগদ্ধাত্রী পুজো নিয়ে আরও এক দফা উৎসব পর্বে সাংসদরা এখন ব্যস্ত। তাই আরও তিন সপ্তাহ সময় চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। এর আগে সাতদিন, তিনসপ্তাহ, একমাস, ১৪ দিন সময় নিয়েছেন এনসিপিআই সাংসদরা। এনডিএ শরিক হিসাবে রয়েছেন এনসিপিআই সাংসদরা। আসন্ন শীতকালীন অধিবেশনে এনসিপিআই সাংসদদের প্রয়োজন হবে বিজেপির। বিশেষ করে সংসদে একাধিক বিল পাশের ক্ষেত্রে সাংসদদের সমর্থন প্রয়োজন আছে। তাই তাঁরা সময়ও পেয়ে যাচ্ছেন। এখন দেখার কারা এনসিপিআই ছেড়ে পুরনো ঘরে ফিরে আসেন।

Suman Debnath

Journalist

Related Stories

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা ট্রাম্পের! সেনেটের দখল ডেমোক্র্যাটদের, একাধিক গুরুত্বপূর্ণ আসনে হার রিপাবলিকানদের

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা ট্রাম্পের! সেনেটের দখল ডেমোক্র্যাটদের, একাধিক গুরুত্বপূর্ণ আসনে হার রিপাবলিকানদের

মধ্যপ্রদেশে ফের এনকাউন্টার! ট্রাকের চাকায় পিষে মৃত্যু পুলিশ অফিসারের, ধৃত চালক-সহ দু’জনকে পুলিশের গুলি

মধ্যপ্রদেশে ফের এনকাউন্টার! ট্রাকের চাকায় পিষে মৃত্যু পুলিশ অফিসারের, ধৃত চালক-সহ দু’জনকে পুলিশের গুলি

চাল ব্যবসার আড়ালে হাওলার মাধ্যমে টাকা পাচার! ব্যবসায়ীর অফিস-বাড়িতে ইডি অভিযান

চাল ব্যবসার আড়ালে হাওলার মাধ্যমে টাকা পাচার! ব্যবসায়ীর অফিস-বাড়িতে ইডি অভিযান

আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত লেহ-তে বন্ধের নির্দেশ সোনম ওয়াংচুকের স্কুলের কাজ

আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত লেহ-তে বন্ধের নির্দেশ সোনম ওয়াংচুকের স্কুলের কাজ

আগরতলায় বিজেপি যুব মোর্চার মশাল মিছিল, নেতৃত্বে মন্ত্রী টিঙ্কু রায়! মোদির সমর্থনে উঠল স্লোগান।

আগরতলায় বিজেপি যুব মোর্চার মশাল মিছিল, নেতৃত্বে মন্ত্রী টিঙ্কু রায়! মোদির সমর্থনে উঠল স্লোগান।

আন্তর্জাতিক মানে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, ২০ লক্ষ টেন্ট তৈরির পরিকল্পনা নবান্নের

আন্তর্জাতিক মানে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, ২০ লক্ষ টেন্ট তৈরির পরিকল্পনা নবান্নের

No comments to show.

Leave a Comment