এভারেস্টের পথে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ভেঙে পড়ল কপ্টার, মৃত অন্তত ১

By Suman Debnath

November 3, 2026 3:12 PM

এভারেস্টের পথে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ভেঙে পড়ল কপ্টার, মৃত অন্তত ১

নেপালে ফের ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। এভারেস্টের পথে মাঝআকাশে মুখোমুখি সংঘর্ষ হল দু’টি হেলিকপ্টারের। সংঘর্ষের জেরে ভেঙে পড়ে কপ্টার। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তি বিদেশি নাগরিক বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিক।গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মঙ্গলবার নেপালের সোলুখুম্বু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই পার্বত্য অঞ্চলটি এভারেস্ট অভিযাত্রী ও পর্যটকদের অন্যতম গন্তব্য। দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকদের যাতায়াতের জন্য নিয়মিত ছোট হেলিকপ্টার ব্যবহার করা হয়।বরফে ঢাকা ওই এলাকায় একাধিক হেলিকপ্টার উড়ছিল। অবতরণের সময়েই বিপত্তি ঘটে।

আরও পড়ুন:  দুই কমিশনারের চিঠি পেয়েও ব্যবস্থা নেয়নি ক্যাবিনেট সচিবালয়, আরটিআই তথ্যে শোরগোল

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পাশাপাশি দু’টি জায়গায় অবতরণের চেষ্টা করছিল হেলিকপ্টার দু’টি। সেই সময় একটি কপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে অন্যটির সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় একটি হেলিকপ্টারের ডানা ভেঙে যায়।এরপর দু’টি কপ্টারই ভেঙে পড়ে। স্থানীয় পুলিশ আধিকারিক নবীন রাজা বুধাথোকি জানিয়েছেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, দিন তিনেক আগেই উত্তরাখণ্ডের জোশীমঠের কাছে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছিল। বদ্রীনাথ থেকে দেহরাদুন ফেরার পথে একটি যাত্রীবাহী কপ্টার নিখোঁজ হয়ে যায়। পরে চামোলি এলাকায় সেটির ভেঙে পড়ার খবর মেলে। ওই দুর্ঘটনায় চালক-সহ মোট ছ’জনের মৃত্যু হয়েছিল। পরপর এমন দুর্ঘটনায় হেলিকপ্টার পরিষেবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন:  থাইল্যান্ড-নাগপুর-কলকাতা মাদকচক্রে বড় সাফল্য, উদ্ধার ৬ কেজি হাইড্রোপনিক গাঁজা

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment