বাহামাগামী বিমান ভেঙে পড়ল ফ্লোরিডায়, মৃত্য ৯ জনের! রাস্তার পাশে তৈরি হয়েছে বিশাল গর্ত

By Suman Debnath

November 2, 2026 10:55 AM

বাহামাগামী বিমান ভেঙে পড়ল ফ্লোরিডায়, মৃত্য ৯ জনের! রাস্তার পাশে তৈরি হয়েছে বিশাল গর্ত


ফ্লোরিডায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। বাহাগামী একটি বেসরকারি লিয়ারজেট ৬০ ভেঙে  মৃত্যু হয়েছে ৯ জনের। রবিবার দুপুরের আমেরিকার ফ্লোরিডার পাম বিচ কাউন্টির একটি জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে বিমানটি। রাস্তার পাশে আছড়ে পড়ে বিমানটি। দুর্ঘটনার জেরে রাস্তার পাশে তৈরি হয়েছে বিশাল গর্ত। নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকশো বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আমেরিকার পরিবহন সচিব শন ডাফি এই দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ঘটনাটিকে ‘ভয়াবহ মর্মান্তিক দুর্ঘনটা’ বলে উল্লেখ করেছেন তিনি। তবে কী কারণে বিমানটি আচমকা উচ্চতা হারিয়ে নিচে নেমে এল, তা এখনও জানা যায়নি।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার কিছুক্ষণ আগে বিমানটির পাইলটরা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে আবহাওয়া সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছিলেন। বিমানের ডানায় বরফ জমা, ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের কথাও উল্লেখ করেছইলেন তাঁরা। পাশাপাশি, আরও উপরে ওটার অনুমতিও চেয়েছিলেন পাইলটরা। তবে এফার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে কথোপকথনের রেকর্ডিং থেকে বিমানটি কেন উচ্চতা হারিয়েছিল, তার কোনও স্পষ্ট কারণ জানা যায়নি। ফ্লাইট ট্র্যাকিং তথ্যেও দেখা গিয়েছে, ভেঙে পড়ার আগে বিমানটি দ্রুত নীচের দিকে নেমে আসছিল।

দুর্ঘটনাটি ঘটে পাম বিচ কাউন্টির ক্রেস্টহেভেন এলাকার কাছে, মিলিটারি ট্রেইল সংলগ্ন রাস্তায়। ক্রেস্টহেভেন বুলেভার্ড এবং টেন্থ অ্যাভিনিউ নর্থের মাঝামাঝি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পর ঘটনাস্থল আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। চারপাশে ছড়িয়ে পড়ে বিমানের ধ্বংসাবশেষ। ঘটনাস্থল পরিদর্শনে যান ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। দুর্ঘটনার ভয়াবহতা বোঝাতে তিনি বলেন, দৃশ্যটি দেখে মনে হচ্ছিল যেন কোনও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। রাস্তার পাশে বড় গর্ত তৈরি হয়েছে বলেও জানান তিনি। তবে মাটিতে থাকা অন্য কারও মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন গভর্নর।

আরও পড়ুন:  রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! মার্কিন সেনেটে বিল পাস, ভারতের উপর বাড়তে পারে চাপ

আরও পড়ুন: ফের কলকাতায় আগুন, এবার মহাকরণের পিছনের বহুতলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

দুর্ঘটনার জেরে বিপাকে পড়েন আশপাশের বাসিন্দারা। পাম বিচ কাউন্টি প্রশাসনের তরফে কাছের একটি মোবাইল হোম কমিউনিটির প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। তাঁদের জন্য দু’টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। স্থানীয় প্রশাসনের পাশাপাশি আমেরিকান রেড ক্রসও উদ্ধার ও পুনর্বাসনের কাজে সহযোগিতার জন্য প্রস্তুত ছিল। তদন্তের স্বার্থে মিলিটারি ট্রেইলের দুর্ঘটনাগ্রস্ত অংশে যান চলাচল বন্ধ রাখা হয়।

দেখুন:

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment