‘তদন্তের গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে’, সুপ্রিম কোর্টের দ্বারস্থ সাংসদ অভিষেক

By Suman Debnath

October 30, 2026 4:05 PM

‘তদন্তের গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে’, সুপ্রিম কোর্টের দ্বারস্থ সাংসদ অভিষেক


গত কয়েক বছরে নানা অভিযোগ তুলে একাধিক মামলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করছে ইডি-সিবিআই। এখন সেখানে যোগ হয়েছে সিআইডি। তবে তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রত্যেকটি সমনে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করেছেন। বারবার তদন্তকারী সংস্থার দপ্তরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। কিন্তু তারপরই তাঁকে কী প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তরে কী বলেছেন এবং আবার তাঁকে কবে তলব করা হয়েছে-সব আগাম জেনে যাচ্ছে সংবাদমাধ্যম। শুধু তাই নয়, সেসব প্রকাশ্যে চলে আসছে। সুতরাং তদন্ত সংক্রান্ত ভিতরের তথ্য বাইরে ফাঁস হয়ে যাচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশ করে দেওয়া হচ্ছে তাঁর ব্যক্তিগত তথ্য। এবার সেটার প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই সব তথ্য বেরিয়ে যাওয়া আসলে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হওয়া। এই অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটার প্রতিকার চেয়ে এবার তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। এমনকী অবিলম্বে তদন্তকারী সংস্থা ও সংবাদমাধ্যমের কার্যকলাপে রাশ টানার আর্জি জানিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। একই আবেদন অভিষেক আগে করেছিলেন কলকাতা হাইকোর্টে। বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু সেখানে গুরুত্ব দেওয়া হয়নি। তাই সুপ্রিম কোর্টে গেলেন তিনি। অভিষেকের বক্তব্য, পুলিশ এবং নানা তদন্তকারী সংস্থার তথ্য নির্দিষ্ট কয়েকটি সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে। তদন্ত চলাকালীন তাঁর ব্যক্তিগত তথ্য, তদন্তের অগ্রগতি ও জিজ্ঞাসাবাদের বিষয় সংবাদমাধ্যমে প্রকাশ করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:  শিশুবিবাহে ধর্ম নয়, আইনের শাসনই চূড়ান্ত— মুসলিম ব্যক্তিগত আইন নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এলাহাবাদ হাই কোর্টের

এই ঘটনার জেরে তাঁর ব্যক্তিগত সম্মান, সুনাম, মর্যাদা এবং গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। একইরকমভাবে তদন্তও প্রভাবিত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। অবিলম্বে এইসব বন্ধ হওয়া দরকার বলে মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে শুক্রবার তৃণমূল সাংসদের আবেদন, তদন্ত বিষয়ক কোনও তথ্য যাতে বাইরে না আসে, পুলিশকে সেটা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হোক। আদালত নির্দেশ দিক, তদন্তে প্রভাব পড়তে পারে এবং সম্মানহানি হতে পারে এমন খবর প্রকাশ থেকে বিরত থাকবে সংবাদমাধ্যম। এই আবেদনের পর সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আগামী সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলার শুনানি হতে পারে।

তাছাড়া এই মামলা প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে ওঠে। কিন্তু বিচারপতি উপযুক্ত বেঞ্চে যাওয়ার পরামর্শ দেন। পরে ওই মামলা উঠেছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। তিনি এই মামলা জরুরি ভিত্তিতে শুনতে চাননি। তাই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তে তাঁর তথ্য গোপন থাকছে না বলেই দেশের সর্বোচ্চ আদালতে যান তিনি।

আরও পড়ুন:  রাহুলের বিদেশযাত্রা নিয়ে অমিত শাহের তোপ, ‘আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস’

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment