ইন্দ্রনীল সেন তদন্ত কোন পথে? ২০টি অ্যাকাউন্ট, টেন্ডার ও মাস আর্টের নথি খতিয়ে দেখছে লালবাজার

By Suman Debnath

October 29, 2026 8:50 PM

ইন্দ্রনীল সেন তদন্ত কোন পথে? ২০টি অ্যাকাউন্ট, টেন্ডার ও মাস আর্টের নথি খতিয়ে দেখছে লালবাজার


ইন্দ্রনীল সেনকে ঘিরে তদন্তে একাধিক সূত্র খতিয়ে দেখছে লালবাজার। মাস আর্টের নথি, পর্যটন দফতরের টেন্ডার এবং ২০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন এখন তদন্তের কেন্দ্রে।

ইন্দ্রনীলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি এবং আর্থিক লেনদেনের সূত্র খুঁজছেন তদন্তকারীরা।

মাস আর্ট সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে। UNESCO-র সঙ্গে কোনও চুক্তি হয়েছিল কি না, তা জানতে ই-মেল করেছে লালবাজার। টেন্ডার সংক্রান্ত তথ্যও যাচাই করা হচ্ছে।

ইডির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ২০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। এর মধ্যে ইন্দ্রনীল, তাঁর পরিবারের সদস্য এবং বন্ধুদের অ্যাকাউন্ট রয়েছে। তদন্তে অ্যাকাউন্টের সংখ্যা আরও বাড়তে পারে।

ইডির দাবি, প্রায় ১০০ কোটি টাকা তছরুপ হয়েছে। অভিযোগ, পর্যটন দফতরের টেন্ডার পেয়েছিল তিনটি সংস্থা—3rd Creation, GIDI Creation এবং Rupa Creation।

আরও পড়ুন:  বেঙ্গল সাফারির ছোঁয়া জঙ্গলমহলেও: ঝাড়গ্রামে এবার হাজার একরের মুক্ত চিড়িয়াখানা, ঘুরে বেড়াবে বাঘ

ওই সংস্থাগুলি থেকে ইন্দ্রনীল ও তাঁর পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে টাকা গিয়েছিল বলে অভিযোগ। কী কারণে টাকা স্থানান্তরিত হয়েছিল এবং ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ঘোরানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মাস আর্টের অ্যাকাউন্ট এবং পর্যটন দফতরের কয়েক জন আধিকারিকের ভূমিকারও তদন্ত চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে কেন টাকা গিয়েছিল, সেই প্রশ্নও তদন্তের আওতায় রয়েছে।

অন্যদিকে, মধুছন্দা সেনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। নথি, টেন্ডার ও ব্যাঙ্ক লেনদেনের সূত্র মিলিয়ে আর্থিক যোগসূত্র খুঁজছেন তদন্তকারীরা। ইডির তোলা ১০০ কোটি টাকা তছরুপের অভিযোগের সত্যতা এবং অর্থের গতিপথ নির্ধারণ করাই এখন তদন্তের মূল লক্ষ্য।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment