ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে আছড়ে পড়ল রুশ ড্রোন, মৃত ১৩, আহত ১০

By Suman Debnath

October 29, 2026 7:15 PM

ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে আছড়ে পড়ল রুশ ড্রোন, মৃত ১৩, আহত ১০


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ এবার এসে পড়ল যাত্রীবাহী ট্রেনে। ইউক্রেনের ডিনিপ্রো শহরের রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা দুটি ট্রেনে রুশ ড্রোন হামলার অভিযোগ উঠেছে। হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্তারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে এই ঘটনাকে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, ডিনিপ্রো শহরের একটি রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী ট্রেনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

জেলেনস্কির দাবি, হামলার সময়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি লোকাল ইলেকট্রিক ট্রেন এবং একটি যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল। সেই সময়ে একটি জেটচালিত রুশ ড্রোন আঘাত হানে। এতে প্রাণহানি ও হতাহতের মতো ঘটনা ঘটে।

আরও পড়ুন:  জেল পাহারায় হিংস্র কুমির, বিতর্কের মুখে নেতানিয়াহু সরকার 

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আমেরিকা ও জি৭ গোষ্ঠীর দেশগুলির কাছে তিনি এই আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন: স্পেনে দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষে মৃত ৬৮, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা

জেলেনস্কির বক্তব্য, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং দেশটির সামরিক কর্মকাণ্ডের উপর চাপ কমানো উচিত নয়। যুদ্ধ চলাকালীন মস্কোর উপর আন্তর্জাতিক চাপ বজায় রাখার প্রয়োজন রয়েছে বলেও তিনি দাবি করেন। এই হামলার পর রেল পরিষেবা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। তবে হামলার সম্পূর্ণ পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment