বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার পর্যন্ত, বিশাখাপত্তনম থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণে রয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’।
আবহবিদদের অনুমান বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে ঢুকতে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়চি পশ্চিম ও উত্তর-পশ্চিন দিকে এগিয়ে যাবে। মঙ্গলবার রাতে গতিপথে কিছুটা পরিবর্তন ঘটিয়ে উত্তর-পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার।
Leave a Comment