দিল্লির সংসদ ভবনের নর্থ ব্লকে কালো ধোঁয়া, ঘটনাস্থালে দমকলের ৬টি ইঞ্জিন

By Suman Debnath

October 26, 2026 5:23 PM

দিল্লির সংসদ ভবনের নর্থ ব্লকে কালো ধোঁয়া, ঘটনাস্থালে দমকলের ৬টি ইঞ্জিন

নয়াদিল্লি, ২৬ অক্টোবর: দিল্লির সংসদ ভবনের কাছেই নর্থ ব্লকের পিছন থেকে ঘন ধোঁয়ায় চাঞ্চল্য ছড়াল সোমবার সকালে। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর সংলগ্ন এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখে সম্ভাব্য অগ্নিকাণ্ডের আশঙ্কা সৃষ্টি হয়। সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি প্রথম নজরে আসে শিবসেনা সাংসদ মিলিন্দ দেওরার। সংসদের দিকে যাওয়ার পথে তাঁর চোখে পড়ে ওই ধোঁয়া। খবর পেয়ে দ্রুত তৎপর হয় দমকল বিভাগ। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। 

তবে ঠিক কোথা থেকে ধোঁয়া উঠছিল, কী কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং কোনও ভবন বা পরিকাঠামোর ক্ষতি হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমাজমাধ্যমে পোস্ট করেন সাংসদ মিলিন্দ দেওরা। সংসদের দিকে যাওয়ার সময় নর্থ ব্লকের পিছনে ঘন ধোঁয়া দেখতে পাওয়ার কথা জানান তিনি। নর্থ ব্লক দেশের প্রশাসনিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক-সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর রয়েছে। সংসদ ভবন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের কাছাকাছি এই এলাকায় ধোঁয়া ওঠার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। 

আরও পড়ুন:  ‘মেয়েগুলো ধর্ষিতই হতে চায়, ওদের গুলি করে মারা উচিত’, যন্তরমন্তরের আন্দোলনকারীদের নিয়ে ভয়ঙ্কর মন্তব্যে তীব্র বিতর্ক

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment