দুরন্ত স্যামসন, নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারাল ভারত, সিরিজে লিড

By Suman Debnath

October 22, 2026 8:19 PM

দুরন্ত স্যামসন, নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারাল ভারত, সিরিজে লিড

ওভাল, ২২ অক্টোবর: নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে জয়ী ভারত। সিরিজে ১-০ ব্যবধানে লিড নিলেন শ্রেয়সরা। আজ, বৃহস্পতিবার ওভালের ক্রাইস্টচার্চ স্টেডিয়ামে শুরু হল ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি২০ ম্যাচ। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করতে নামে কিউয়িরা। ৫ ওভারে ৪৯ রানের মাথায় আউট হন কিপার সেইফোর্ট (২৪)। এরপর অক্ষরের বলে তিলকের হাতে ক্যাচ তুলে ফিরে যান ফিন অ্যালেন (৪৫)। ২৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন মিচেল। ৩১ রানের মাথায় রান আউট হন জ্যাকবস। ৪০ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন ফিলিপ্স। মারেন ৩টি ছয় এবং ৮টি চার। অপর প্রান্তে ৭ রানে অপরাজিত ছিলেন ব্রেসওয়েল। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান তোলে টিম নিউজিল্যান্ড। ভারতের হয়ে ১টি করে উইকেট নেন মায়াঙ্ক, অর্শদীপ এবং অক্ষর প্যাটেলরা। 

আরও পড়ুন:  অতীত বা ভবিষ্যৎ নয়, শুধুই বর্তমানকে উপভোগ করি- ভারতকে সিরিজ জিতিয়ে বললেন ইশান কিষান

জয়ের জন্য ২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। ২৯ রানে আউট হন ওপেনার অভিষেক শর্মা। এরপর স্যান্টেনারের বলে বোল্ড হন কিপার সঞ্জু স্যামসন। ৩৩ বলে ৬৭ রান করেন। মারেন ৪টি ছয় এবং ৮টি চার। এদিন জ্বলে উঠতে পারেননি তিলক। ১১ বলে মাত্র ৬ রান করে আউট হন তিনি। ৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের রান তখন ১১৭। ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ঈশান।  এরপর ২৪ রানে আউট হন অক্ষর। অধিনায়ক শ্রেয়স আইয়ার ২৮ বলে ৪২ রান করেন। ১৫ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন নমন। ২টি ছয় এবং ৫টি চার মারেন। ২ রানে অপরাজিত ছিলেন নীতীশও। ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ব্রেসওয়েল এবং স্যান্টনার। ১টি করে উইকেট আসে অ্যাডাম এবং ফার্গুসনের ঝুলিতে।

আরও পড়ুন:  সাত ম্যাচেও জয়ের দেখা নাই রে! তবু ভয়কে জয় করার আহ্বান শ্রেয়সের, দিলেন বড় বার্তা

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment