শারীরিক অবস্থার উন্নতি, তিন দিন পর দিল্লির হাসপাতাল থেকে ছাড়া পেলেন লালকৃষ্ণ আডবাণী

By Suman Debnath

October 19, 2026 8:06 PM

শারীরিক অবস্থার উন্নতি, তিন দিন পর দিল্লির হাসপাতাল থেকে ছাড়া পেলেন লালকৃষ্ণ আডবাণী

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় দিল্লির একটি বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী। সোমবার তাঁকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়। তবে বাড়িতে থাকলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন ৯৮ বছর বয়সি এই নেতা।

বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছেন আডবাণী। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় তাঁকে দিল্লির ইন্দ্রপ্রস্থের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের পালমোনারি বিভাগের আইসিইউতে রেখে চিকিৎসা চলে তাঁর। বুকে সংক্রমণের কারণে চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছিলেন।

চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হতে হল প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে। এর আগে মে মাসেও শারীরিক সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত বছর ভারতরত্ন সম্মানে ভূষিত হন আডবাণী।তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বাড়িতে গিয়ে সম্মান তুলে দেন।

আরও পড়ুন:  ডিসেম্বরের আগে ‘অচল’ করতে হবে তারেক সরকারকে, দিল্লির বৈঠকে বার্তা হাসিনার

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন আডবাণী। ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গঠনের অন্যতম প্রধান ভূমিকা নেন তিনি। তাঁর নেতৃত্বে রথযাত্রার মাধ্যমে অযোধ্যায় রামমন্দির আন্দোলন দেশজুড়ে রাজনৈতিক গুরুত্ব পায়। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment