শরৎ এল রে: কলকাতায় পরিবারের সঙ্গে দুর্গাষ্টমী ও দশেরা উদযাপনে পঙ্কজ ত্রিপাঠী, শহরের সঙ্গে আত্মিক টানের কথা জানালেন অভিনেতা

By Suman Debnath

October 19, 2026 5:10 PM

শরৎ এল রে: কলকাতায় পরিবারের সঙ্গে দুর্গাষ্টমী ও দশেরা উদযাপনে পঙ্কজ ত্রিপাঠী, শহরের সঙ্গে আত্মিক টানের কথা জানালেন অভিনেতা


‘কলকাতা আমার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে রয়েছে’, শহরের প্রতি নিজের ভালোবাসার কথা এভাবেই তুলে ধরলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) । স্ত্রী মৃদুলা ও পরিবারের সদস্যদেরর সঙ্গে দুর্গাষ্টমী ও দশেরা পালন করতে এবার কলকাতায় এসেছেন অভিনেতা। পুজোর মরসুমে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতেই তাঁর কলকাতায় আসা।

এই শহরের সঙ্গে পঙ্কজের (Pankaj Tripathi) সম্পর্ক দীর্ঘদিনের। শহরের সাংস্কৃতিক ঐতিহ্য এবং দুর্গাপুজোর জাঁকজমক তাঁকে বরাবরই আকৃষ্ট করে। তবে এই শহরের সঙ্গে তাঁর আত্মিক যোগের পিছনে রয়েছে আরও একটি বিশেষ কারণ। পঙ্কজের স্ত্রী মৃদুলা ত্রিপাঠীর মামাবাড়ি কলকাতায়। সেই সূত্রেই এই শহর তাঁদের পারিবারিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

আরও পড়ুন: শরৎ এল রে: মহাষ্টমীর পুজোয় কাজল, মেয়ে নাইসা ও বোন তানিশার সঙ্গে পুজো দিলেন অভিনেত্রী

আরও পড়ুন:  ১২৫ দিনের কাজে দুর্নীতি ঠেকাতে জিও ফেনসিং চালু করছে রাজ্য

বছরের বিভিন্ন সময় স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি কলকাতায় আসেন। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি শহরের পরিচিত পরিবেশ, ঐতিহ্য ও এখানকার মানুষের সঙ্গে তাঁর আত্মিক যোগ গড়ে উঠেছে। কলকাতার প্রতি তাঁর এই ভালোবাসার কারণেই অনুরাগীরা স্নেহভরে তাঁকে শহরের ‘জামাই’ বলে ডাকেন।

অনেক দিন পর এবার কলকাতায় পরিবারের সঙ্গে দুর্গাষ্টমী উদযাপন করলেন অভিনেতা। তাঁর কাছে উৎসব মানে শুধু পুজো-অর্চনা কিংবা আনন্দ উদযাপন নয় বরং পরিবারের সঙ্গে সময় কাটানো, শিকড়ের সঙ্গে যোগাযোগ রাখা এবং প্রিয় সাংস্কৃতিক ঐহিত্যকে লালন করা।

আরও পড়ুন: শরৎ এল রে: ৮০ বছরে পদার্পণ কাজল-রানির পরিবারের দুর্গাপুজো, গুরুভায়ুর মন্দিরের আদলে নজরকাড়া মণ্ডপ

শহরের প্রতি নিজের ভালোবাসা এবং উৎসব উদযাপনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে পঙ্কজ  (Pankaj Tripathi) বলেন, ‘কলকাতা বরাবরই আমার হৃদয়ে বিশেষ জায়গা জুড়ে রয়েছে। মৃদুলা ও তাঁর পরিবারের সূত্রেই এই শহরের সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেচে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কলকাতা শুধু আমার শ্বশুরবাড়ির শহর হয়ে থাকেনি। এই শহর আমার কাছে এমন একটি জায়গা হয়ে উঠেছে, যেখানে আমি নিজের অস্তিত্বের সঙ্গে গভীর যোগ অনুভব করি।

আরও পড়ুন:  প্রত্যেক স্কুলে এবার ‘হর ঘর বিমা’ কর্মসূচি, নয়া উদ্যোগ রাজ্য সরকারের

যেখানে অনেক সুন্দর স্মৃতি তৈরি হয়েছে এবং যেখানে ফিরে আসার জন্য আমি সব সময় অপেক্ষা করে থাকি।‘  এই শহরের কাছে থেকে তিনি বরাবরই ভালোবাসা পেয়েছেন। পঙ্কজের কাছে কলকাতা এখন আর শুধু আত্মীয়দের সঙ্গে দেখা করতে আসার শহর নয়। বরং এই শহর তাঁর কাছে ঘরে ফেরার অনুভূতি। যেখানে মিশে রয়েছে ভালোবাসা, পারিবারিক বন্ধন, ঐতিহ্য এবং আপন করে নেওয়ার অনুভূতি।

দেখুন:

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment